Beatnik Romance Quotes

Quotes tagged as "beatnik-romance" Showing 1-5 of 5
Lorena Cassady
“When you got back to his apartment, the flamenco dancers were still stomping around in the restaurant upstairs. Moriarity pushed a bottle of cheap Sauterne and sliced salami across the kitchen table. A large cockroach fell from the top of the refrigerator and landed with a click on the scarred linoleum floor. You lifted both your feet and curled your toes.”
Lorena Cassady, Her Perilous Journey

“তামালপায়িস পাহাড়ের স্ফটিক
তামালপায়িসে আছে এক বড়ো স্ফটিক ।
পরিচিত একজন গল্পটা বলেছিলেন।
একজন মিয়োক তার দাদুর ওষুধের ঝুলি
বার্কলের ক্রোয়েবের সংগ্রহশালাকে দিচ্ছিলেন ।
তিনি বললেন এই লোকটা বছরের এক নির্দিষ্ট সময়ে
আমায় তামালপায়িস পাহাড়ে নিয়ে গিয়েছিল ।
আমার বিশ্বাস তা ছিল দক্ষিনায়ণের কাছাকাছি সময়ে,
কেননা তখন প্রবাহের জল নীচের দিকে থাকে ।
ওরা থামল আর পাহাড়ে ওঠার পথে কোনো একটা একটা গুল্ম সংগ্রহ করল ।
বোলিনাসের তীরে শান্ত এলাকায় যাবার পথে একটা বেশ বড়ো পাথর আছে ।
চলে যাও
পাথরটার কাছে । ওষুধের ঝুলি থেকে স্ফটিক বের করো
যার সঙ্গে তামালপায়িসের স্ফটিকের মিল আছে । আর
যদি তোমার হৃদয় সত্য না হয়
যদি তোমার হৃদয় সত্য না হয়
যখন তুমি শান্ত জায়গায় পাথরটায় টোকা দেবে
তার একটা টুকরো উড়ে যাবে
আর তোমার হৃদয়ে টোকা দেবে
আর তোমাকে মেরে ফেলবে ।
আর সেটাই ছিল প্রথম গল্প যা আমি বোলিনাস সম্পর্কে শুনেছিলুম।”
Joanne Kyger, About Now: Collected Poems

Lenore Kandel
“ঈশ্বরের/প্রেমের কবিতা
ভালোবাসার অন্য কোনো পথ নেই/কিন্তু/সুন্দর/
আমি তোমার সবকিছু ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি/তোমার শিশ্ন আমার হাতে
পাখির মতন চঞ্চল হয়ে ওঠে
আমার আঙুলগুলোয়
যেমন যেমন তুমি ফুলে বেড়ে ওঠো আর কঠিন হও আমার হাতে
বাধ্য করো আমার আঙুলগুলোকে খুলতে
তোমার শক্ত শক্তি
তুমি সুন্দর/তুমি সুন্দর
তুমি এক শতবার সুন্দর
আমি আমার প্রেমের হাত দিয়ে তোমাকে আলোড়িত করি
গোলাপি-নখ দীর্ঘ আঙুল
আমি তোমাকে সোহাগ করি
আমি তোমাকে আদর করি
আমার আঙুলের ডগা...আমার হাতের তালু…
তোমার লিঙ্গ উঠে দাঁড়ায় আর আমার হাতে স্পন্দিত হয়
এক চমকপ্রদ জ্ঞান/যেমন আফ্রোদিতি জানতেন
একটা সময়ে দরবতারা পবিত্র ছিলেন
/আমি মনে করতে পারি লতাকুঞ্জের মধ্যে রাতগুলো
আমাদের রস মধুর চেয়েও মিষ্টি
/আমরা একইসঙ্গে ছিলুম মন্দির আর দেবতা/
আমি তোমার সঙ্গে নগ্ন
আর আমি আমার মুখ তোমাতে দিচ্ছি শ্লথতায়
আমি অপেক্ষা করছি তোমাকে চুমু খাবার জন্য
আর আমার জিভ তোমাকে পুজো করছে
তুমি সুন্দর
তোমার দেহ আমার কাছে এগিয়ে আসে
মাংসের সঙ্গে মাংস
ত্বক পিছলে যায় সোনালি ত্বকে
যেমন আমার তোমাতে
আমার মুখ আমার জিভ আমার হাত
আমার তলপেট আর পাদুটি
তোমার মুখে তোমার ভালোবাসায়
অবাধে...অবাধে…
আমাদের দেহ আলাদা হয় আর জোড়া লাগে
অসহ্যভাবে
তোমার মুখাবয়ব আমার ওপরে
যাবতীয় দেবতাদের মুখাবয়ব
আর সুন্দর রাক্ষসদের
তোমার চোখ
ভালোবাসা ভালোবাসাকে ছোঁয়
মন্দির আর দেবতা
এক”
Lenore Kandel, Collected Poems of Lenore Kandel

“টাপ”-এর মানে না জেনেই যে মহিলারা টাপারওপয়্যার বিক্রি করেন
দুর্গটা প্রতিদিন শীতল হতে থাকে
আমরা সময়ের জন্য বীরব্রতীর লড়াই করি না
কালো কাঠের টেবিলে ধাতব বাসনগুলো ঝকমক করে
নির্দিষ্ট শিল্পের মতন আর আমরা দ্যূতিময়ী হই
তার কারণ আমরা স্বাস্হবতী

কিন্তু আমাদের হাঁ-মুখ দ্বীপের মতন বেঁচে থাকে
আর বেশি ছুঁয়ো না
আর আমি যতো সাবধানেই তুলি না কেন
যা তুলি, মাছ ধরি, কাঠ কাটি,
আমি এখনও তোমার সবুজ অব্যবহৃত গর্ত
আমি এখনও তোমার রানি কতো অদ্ভুত

এমনকি আনুগত্য
বিপথগামী হতে পারে,
এমনকি কামবিকৃতি পরিচ্ছন্ন

এমব্রয়ডারির কাজ নিতে পারি,
তোষক সেলাইয়ের কাজ নিতে পারি,
অন্য পুরুষ/স্ত্রীং নিতে পারি
যারা বেঁটে, শক্ত পেশি, কালো
আর আমাকে তাদের নীচে নিয়ে যাবে শাদা চুল
নর্তকীদের সৌষ্ঠবে
যাদের চাকরি টেলিফোন কোম্পানির মেরামতির

কিন্তু আমি দাতব্য নাচে যাই না
কুমারীত্ব ছাড়া
কিংবা টাপারওয়্যার বিক্রির জন্য”
Barbara Moraff, Telephone Company Repairman Poems

Elise Cowen
“আমি শবগুলোর চামড়া ছাড়িয়ে নিলুম
আমি শবগুলোর চামড়া ছাড়িয়ে নিলুম
আর আমার স্বপ্নের জন্য নীল রঙে রাঙিয়ে নিলুম
ওহ, আমি এই পোশাক সর্বত্র পরে যেতে পাসরি
বাড়িতে বসে রইলুম জিনস পরে।

আমি শবগুলোর চুল কেটে দিলুম
আর নিজের জন্যে বুনলুম পোকার পক্ষাবরণ
রেশম বা পশমের চেয়ে সূক্ষ্ম আমার মনে হয়
আর তার ভেতরে কাঁপতে লাগলুম ।

আমি শবগুলোর কান কেটে ফেললুম
আমার মাথা ঢাকার টুপির জন্যে
চোরকাঁটার চেয়ে উষ্ণ
আমি তার দাম দিলুম রক্ত দিয়ে ।

আমি শবগুলোর চোখ উপড়ে নিলুম
যাতে সূর্যের মুখোমুখি হতে পারি
কিন্তু দিনগুলো ছিল মেঘলা আকাশ
আর আমি হারিয়ে ফেলেছিলুম নিজের।

শবেদের যৌনাঙ্গ থেকে
আমি কর্মীসঙ্ঘের উর্দি বানালুম
এসথার, সলোমন, ঈশ্বর নিজে
আমার যোনির চেয়ে উদার ছিলেন ।

আমি শবগুলোর চিন্তা নিয়ে নিলুম
প্রতিদিনের প্রয়োজনের খাতিরে
কিন্তু সব দোকানে সব জিনিসে
সুন্দর করে লেবেল লাগানো ছিল ‘আমি’।

আমি শবগুলোর মাথা ধার নিলুম
পড়ার সুবিধার জন্য
প্রতিটি পাতায় দেখলুম নিজের নাম
আর যতো মিথ্যা শব্দ বলেছি সেগুলো।

শবগুলোর হাড় থেকে গড়া এক যন্ত্র
আমার মানুষের ভালোবাসার সঙ্গে খেলবে
কেবল যে শব্দ বেরোবে চাবিগুলো থেকে
তা পায়রাদের বকবকম ।

আমি অসংখ্য কবরের ভেতরে খুঁড়লুম
আমি ভাবলুম আমার সময় বেশ ভালো কাটলো
আয়নার দিকে যখন তাকাই সে খিলখিল হাসে
আমার মাথায় টাক আমি অন্ধ আর গায়ে সজারুর কাঁটা ।

আমি ভাবলুম শবগুলো গুরুত্বপূর্ণ
যে ঝুঁকি নিয়েছি তা নিশ্চিন্ত করেছে
যে বস্তুগুলো আমি নিয়েছি
তা দামি বিশুদ্ধ শ্বেতপাথরের ।

কিন্তু যখন এক হৃদয়ের আকর্ষণে পড়লুম
( ছোটো মণিরত্ন দিয়ে বদলাবার পর )
দেখলুম তা মনের মতন রক্তে ভরা
আর আমারটা হয়ে গেল ভুতুড়ে ।

এখন যখন আত্মাদের সঙ্গে দেখা হয়
যাদের ফাঁদে আমি কারারুদ্ধ
তারা আমায় মদ কিনে দেয় বা বই পড়ে শোনায়
কেউই আমার জামিন দিতে পারে না ।

আমি যখন আত্মা হয়ে গেলুম
( আমাকে জীবনের জন্য অপেক্ষা করতে হবে )
আমি আমার মারাত্মক দেহকে বিক্রি করলুম
ছাত্র-ডাক্তারের ছুরির কাছে ।”
Elise Cowen, Poems and Fragments