Shubho Roy

Add friend
Sign in to Goodreads to learn more about Shubho.


Loading...
“কতবার তার রাজবাড়ির নিয়ন্ত্রিত অনিশ্চয়তায়, রাতের অনির্দিষ্ট প্রসারণে পাগলের মত সে খুঁজে বেরিয়েছে এসবেরই উত্তর। রাতের পর রাত ঘুম হারিয়ে রাজবাড়ির সিঁড়ি বা করিডর দিয়ে, অথবা সারি সারি বদ্ধ ঘরের পাশ দিয়ে যেতে যেতে, বা কখনো জ্যৈষ্ঠের মাঝরাতে ঠাণ্ডা চৌবাচ্চার জলে শুয়ে, কোনো দূর থেকে ভেসে আসা জুড়িগাড়ির ঘণ্টার শব্দ শুনতে শুনতে, অথবা শিকার করতে গিয়ে কোনোদিন জঙ্গলে, অচেনা ঘাসজমিতে, বা ক্ষেতে, প্রাণ নেওয়ার বিষণ্ণতায় লেগে থাকা বারুদের গন্ধে, বারবার সেই প্রশ্নই তাকে ঠেলা মেরেছে।”
Shubho Roy, ভুসোকালির নকশা

“অন্নদাচরণের মাঝে মাঝে মনে হয়, হয়তো ভালোবাসা, হিংসা, মায়া, এসব মনে নয়, হৃদয়ে নয়, মানুষের চোখে থাকে। এটা যেন একরকমের দেখার প্রক্রিয়া।”
Shubho Roy, ভুসোকালির নকশা

“মানে উ হরা ঘাঁস বনাইচে,” লখু বিড়িতে লম্বা টান মারে। “ফের হরা ঘাঁসে পিঁমড়া বনাইচে, ফিড়িং বনাইচে, গবুরে পঁকা বনাইচে – পঁকাটো গবুরের গুটা গুটা গড়িং‌ গড়িং‌ লি যায়। কেনে? উ জানে।”
Shubho Roy, ভুসোকালির নকশা

“লোকের মনে বিশ্বাস না ফিরলেও,” চার্বাক বলল, “ভয় তো নিঃসন্দেহে জন্মেছে। আর ভয় আর বিশ্বাসের অভিব্যক্তিগুলো খানিকটা একরকম।”
Shubho Roy, ভুসোকালির নকশা

“আলতো হাতে পাতা সরিয়ে ফাঁক করতেই জটপাকানো ঝোপের গভীরে একটা গোপন জগৎ খুলে গেল। যেন কোনো দক্ষ কারিগর লতার ডালে বুনেছে একটা শুকনো ঘাস-কুটোর ঘূর্ণি—পাখির বাসা! ইন্দুসুধার শ্বাসরোধ হবার জোগাড়—তিনটে, ঠিক আঙুরফলের মত, ছিটেছিটে নীল, প্রায় ঘষা ফিরোজা রঙের ডিম।”
Shubho Roy, ভুসোকালির নকশা

220 Goodreads Librarians Group — 322011 members — last activity 1 minute ago
Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
year in books
Shaila ...
2,529 books | 600 friends

Rasel Khan
602 books | 147 friends

Klinton...
995 books | 208 friends

Arko Basu
1,028 books | 21 friends


Antara ...
351 books | 1,512 friends

Shojib ...
557 books | 68 friends


More friends…



Polls voted on by Shubho

Lists liked by Shubho