Abhijit Pal

Add friend
Sign in to Goodreads to learn more about Abhijit.


Loading...
Malay Roy Choudhury
“Learn revenge from the spider”
Malay Roychoudhury, The Hungryalist Poems by Malay Roychoudhury

Malay Roy Choudhury
“অমরত্ব
আমি অমর আলেকজাণ্ডার হতে চাই না
আমি আরশোলার মতন অমর হতে চাই
আমি অমর চেঙ্গিজ খান হতে চাই না
আমি কাঠপিঁপড়ের মতন অমর হতে চাই
আমি অমর হিটলার হতে চাই না
আমি ঝিঁঝিপোকার মতন অমর হতে চাই
আমি অমর রবার্ট ক্লাইভ হতে চাই না
আমি উচ্চিংড়ের মতন অমর হতে চাই
আমি অমর মীর জাফর হতে চাই না
আমি উইপোকার মতন অমর হতে চাই
আমি অমর জুলিয়াস সিজার হতে চাই না
আমি বোলতার মতন অমর হতে চাই
আমি অমর আত্তিলা হতে চাই না
আমি গুবরে পোকার মতন অমর হতে চাই
আমি অমর শাহজাহান হতে চাই না
আমি ফড়িঙের মতন অমর হতে চাই”
Malay Roychoudhury, ছোটোলোকের কবিতা

Malay Roy Choudhury
“লেখা পায় । লিখি ।।
খিদে পায় । খাই ।।
প্রেম পায় । করি ।।
জ্বালা পায় । জ্বলি ।।
নেশা পায় । গিলি ।।
হাসি পায় । হাসি ।।
ছোঁয়া পায় । ছুঁই ।।
দেখা পায় । দেখি ।।
রান্না পায় । রাঁধি ।।
দান পায় । থুই ।।
পড়া পায় । পড়ি ।।
শোয়া পায় । শুই ।।
হিসি পায় । মুতি ।।
হাই পায় । তুলি ।।
ঘৃণা পায় । করি ।।
হাগা পায় । হাগি ।।
হাঁচি পায় । হাঁচি ।।
ব্যথা পায় । কাঁদি ।।
পাদ পায় । পাদি ।।
নাচ পায় । নাচি ।।
গান পায় । গাই ।।
শ্বাস পায় । হই ।।
ঘুম পায় না ।
স্বপ্ন হয় না ।।”
Malay Roychoudhury, ছোটোলোকের কবিতা

Malay Roy Choudhury
“অবন্তিকা বানুর জন্য প্রেমের কবিতা
অবন্তিকা বানু, রাষ্ট্রের দিকে তোলা তর্জনী থেকে
যে স্ফূলিঙ্গ ছড়িয়ে দিলি তুই
দেখেছিস, বোরখা থেকে বেরিয়ে এসেছেন বুড়ি আর তরুণীরা
মাথায় হিজাবঘোমটা অবন্তিকাবানু
প্রান্তকে টেনে এনে মেইনস্ট্রিমে মিলিয়ে-মিশিয়ে দিলি
এই বদল একদিনের নয়
এমনকি শুধুই বদল নয় তোর ওই তর্জনী তোলা
ভেতরে-ভেতরে ভয়ংকর ওলোটপালোট করে দিলি
তোর দেখাদেখি হিজাবঘোমটা ফেলে হাজার তরুণী
রাষ্ট্রের দিকে ওঠাচ্ছে তর্জনী
হয়তো তুই শুধু ছবি হয়ে থেকে যাবি কৌম-আয়নায়
কিন্তু ওই তর্জনী তোলা ভুলবে না কেউ
সশস্ত্র পুরুষদের তোর ধমকানি এবং হুঁশিয়ারি
আমার আশিতম জন্মদিনে সবচেয়ে দামি উপহার”
Malay Roychoudhury, প্রিয় পচিশ - কবিতার বই

Malay Roy Choudhury
“Love is a dog. Which dog ? It depends on your experience”
Malay Roychoudhury, The Hungryalist Poems by Malay Roychoudhury

62849 Bengali (বাংলা) Literature Readers Club — 224 members — last activity Dec 21, 2020 12:31AM
If you read Bengali (বাংলা) literature, you can join the club :)
year in books
Md. Rah...
2,909 books | 684 friends



Favorite Genres



Polls voted on by Abhijit

Lists liked by Abhijit