"রাইত তহন কিছু বাকি রইছে। চান্দে হালায় তহন ভি পুরা ফোকাস মারতাছে। একবার উপরে চাইয়া দেখি, ঐগুলি কী? আসমানের মইদ্যে উঁচালিয়ে এগুলি কী? গাত মালুম হয় না?-হ, তাই তো! এন্টায়ার স্কাইস্কেপ হ্যাজ বিন রেপড মিজারেবলি! খালি বাঙ্কার, ট্রেঞ্চ, এইখানে গর্ত, ঐখানে খন্দ!-এক্কেরি ঝালাঝালা কইরা ফালাইছে, বুঝলি না?' এর মধ্যে খুক করে ছোট্টো একটু হেসেও নিলো, তগো কী কই? আমি তো হালায় ঠিক দেখতাছি, কারা আহে, কেল্লায় আহে-লগে লগে বুইঝা....
— Nov 01, 2026 11:56AM
Add a comment