Raisul Sohan > Recent Status Updates

Showing 1-6 of 6
Raisul Sohan
Raisul Sohan is on page 37 of 1123 of গল্পসমগ্র
বৃষ্টিতে আটকা পড়লে আমরা কোথাও দাঁড়িয়ে যাই। কাদের সাথে দাঁড়াই? আশেপাশের সেসব মানুষদের নিয়ে কখনও ভেবেছি? এমনই এক ভাবনার ডালপালা নিয়ে গল্প গাছের সারি। যেন ঝড়ো বৃষ্টির সূচালো ফোঁটার মতই ধারালো গল্প।

কালপুরুষ আরেক মুগ্ধজাগানিয়া গল্প। গল্পের ছলে লেখক নারায়ণ যেন নাচের পুরো স্ক্রিপ্ট শুনিয়ে দিলেন আমাকে!
Apr 09, 2019 01:15AM Add a comment
গল্পসমগ্র

Raisul Sohan
Raisul Sohan is on page 23 of 1123 of গল্পসমগ্র
লেখার জন্য যে আবেগ থাকা প্রয়োজন, প্যাশন থাকা প্রয়োজন সেটা ফুরিয়ে গেলে একজন লেখকের করুণ মৃত্যু কেমন হতে পারে 'কমিশন' গল্প সেতি নিয়েই। গল্পটা ভালো লেগেছে, এমন করেইতো কতো সম্ভাবনাময় লেখকের লেখক স্বত্ত্বা মারা গেলো!
Apr 08, 2019 11:59PM Add a comment
গল্পসমগ্র

Raisul Sohan
Raisul Sohan is on page 11 of 1123 of গল্পসমগ্র
সচরাচর ঢাকার বাইরে যাওয়া হয় না। আর ঢাকার বাইরে গেলে যে জিনিসটা দুচোখ ভরে দেখা হয় সেটা হলো ধান আর ধান। সেই মাঠভরা ধান দেখি আর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, এমন ধানের জীবন কেন আমার হলো না। কেন পড়ে থাকি এই পোড়া শহরে।

যে জন্য এতো কথা বলা তা হলো লক্ষ্মীর পা গল্পটি পড়ে। এতো সুন্দর করে ধানের মাঠ বর্ণনা করেছেন নারায়ণ অপূর্ব। বলাইয়ের নতুন বউটার মত আমিও যে এইসব ধান দেখি আর হাহাকার করি, কেন এইখানে থাকি না আমি?
Apr 08, 2019 01:40AM Add a comment
গল্পসমগ্র

Raisul Sohan
Raisul Sohan is on page 78 of 552 of গল্পসমগ্র
৫ টা গল্প পড়েছি। প্রথম ৪ টি ছিলো সেসময়ের পশ্চিম বাঙলায় কমিউনিস্ট আন্দোলন কীভাবে বিভিন্ন মানুষের জীবনকে প্রভাবিত করেছিলো সে গল্প। ধোয়া ধুলো নক্ষত্র এবং শ্রেণিশত্রু গল্পটা বিশেষভাবে মনে থাকবে। আদর্শের সাথে অন্যায়ের চিরবিরোধ এবং অসহায়ত্ব চমতকার ভাবে ফুটিয়ে তুলেছেন। পঞ্চম গল্প শৈলেনবাবু সমাচার গল্পটা ব্যতিক্রমী। টানা ৪ টা কমিউনিস্ট গল্পের পর এই গল্পটা যেন বোরিং ভাব থেকে মুক্তি দিলো। গাছ এবং মানুষের চিরন্তন সম্পর্কের গল্প
Jan 14, 2019 01:24AM Add a comment
গল্পসমগ্র

Follow Raisul's updates via RSS