রিফাত সানজিদা > Status Update
রিফাত সানজিদা
added a status update
আমার পড়া শংকরের প্রথম বই 'এক ব্যাগ শংকর,' সম্ভবত কিন্ডারগার্টেনে৷ 'খারাপ লোকের খপ্পরে' পড়ে জেনেছিলাম বলিভিয়ার রাজধানী লা-পাজ আর 'কাকলির দাদু' পড়ে বড়মামার কাছে আবদার করেছিলাম জার্মানিতে গেলে কাকলির মতো আমার জন্যেও যেন ছোট্ট একটা টেডি আনা হয়।
এরপর পড়া ত্রয়ী; জন-অরণ্য, আশা-আকাঙ্ক্ষা আর সীমাবদ্ধ।
একদিন হঠাৎ৷ সুবর্ণ সুযোগ। এবিসিডি। এপার বাংলা ওপার বাংলা। সোনার সংসার৷ চৌরঙ্গী...
সবশেষ পড়েছি 'রসবতী'।
বিদায় প্রিয় শংকর!
— Feb 20, 2026 05:40PM
এরপর পড়া ত্রয়ী; জন-অরণ্য, আশা-আকাঙ্ক্ষা আর সীমাবদ্ধ।
একদিন হঠাৎ৷ সুবর্ণ সুযোগ। এবিসিডি। এপার বাংলা ওপার বাংলা। সোনার সংসার৷ চৌরঙ্গী...
সবশেষ পড়েছি 'রসবতী'।
বিদায় প্রিয় শংকর!
7 likes · Like flag