Mubtasim Fuad’s Reviews > মাতাল হাওয়া > Status Update

Mubtasim  Fuad
Mubtasim Fuad is on page 223 of 232
মাত্র ৯ পৃষ্টা থাকতে পড়ায় ব্রেক দিয়েছি। শেষ করতে ইচ্ছা হচ্ছে না। থাকতে লাগুক, কিছুক্ষণ...

মজার একটা বিষয় খেয়াল করলাম, ২২৩ পৃষ্টা অব্দি পড়েছি, আর বইটা মোট ২৩২ পৃষ্টা, শুধু ৩ আর ২ স্থানবদল করলেই সবটা শেষ হয়ে যাবে...
জানলার বাইরে এখন সত্যিকারের মাতাল হাওয়া বইছে, পাশাপাশি গর্জন করে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রকৃতি ও কি, মাতাল হাওয়া শেষ হওয়ার শোক পালন করছে?
Mar 27, 2026 10:19PM
মাতাল হাওয়া

3 likes ·  flag

Mubtasim ’s Previous Updates

Mubtasim  Fuad
Mubtasim Fuad is on page 184 of 232
উপন্যাসের শুরুটা দারুণ ছিলো কিন্তু আস্তে-ধীরে ক্লাসিকাল হুমায়ূন স্টাইলে ব্যাক করছে। পড়তে খারাপ লাগে না তবে, এক্সসেফসনাল লাগে না।
আর ঐতিহাসিক উপন্যাস হিসাবে, বেমানান লাগছে। শুধু উপন্যাসই চলছে, ইতিহাস আসছে খুবই কম বা নগণ্য।
Mar 26, 2026 07:59PM
মাতাল হাওয়া


Mubtasim  Fuad
Mubtasim Fuad is on page 133 of 232
ইদানীং শরীর ভাল যাচ্ছে না। গতকাল প্রেসার মেপে দেখি প্রেসার লো! এবার বুঝছি, সারাদিন মাথা ঘোরায় কেন আমার। যাইহোক, বই পড়ায় ভাটাঁ পড়ছে। তেমন সময় নিয়ে পড়া হচ্ছে না। সকালে দিকে ৬-৯ অব্দি টুকটাক যা পড়ি। আজ পড়তে গিয়ে পড়লাম এক ঝামেলায়। বইয়ের ১১২পৃষ্টা অব্দি পড়ে দেখি সোজা ১২৯ পৃষ্টায় চলে গেছে। মাঝের পেজ গুলা মিসিং। বই পড়তে পড়তে যখন এই সমস্যা ফেস করতে হয় তখন কী যে রাগ লাগে! যাইহোক, গিপ্টে পাওয়া বই, বেশি রাগ না করে পিডিএফ পড়লাম।
Mar 25, 2026 07:49PM
মাতাল হাওয়া


Mubtasim  Fuad
Mubtasim Fuad is on page 71 of 232
আজ ফজরের নামাজ শেষে চুপচাপ বসে আছি। হুজুর কোন একটা দোয়া পড়ে যাচ্ছেন আর সবাই স্বর মিলাচ্ছে। আমি প্রথম এক-দু লাইন পড়ে চুপ করে বসে আছি কারণ বাকি গুলা বেশ কঠিন লাগছিল। এমনবস্থায় হঠাৎ এক খেয়াল এল মনে। বাদশাহ নামদার শেষ, এখন কোন বইটা পড়ব? গতকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে সেলফের সামনে দাড়িয়েও এমনটা ভাবছিলাম। এরপর একে একে কয়েকটা বই বের করি একটাও ভাল লাগে নাই। পরে শুয়ে পড়ছি। আর এখন হুট করে মনে এল, কি পড়া যায়! এরপর...
Mar 24, 2026 07:29PM
মাতাল হাওয়া


No comments have been added yet.