Yasir Hamid’s Reviews > গল্পগুচ্ছ > Status Update

Yasir Hamid
Yasir Hamid is 79% done
গতরাতে ‘শেষ কথা’ শেষ করলাম। অনুভূতি বলতে?? মাঝেমাঝে কিংবা প্রায়ই মনে হয়‚ মানুষেরা খুব নিষ্ঠুর হয়ে যায় তার অনুভূতির প্রতি। যদিও নিষ্ঠুরতা তার প্রকৃতির ভেতরেই নেই! নিজেকে এবং নিজেদের মানুষদেরকে আহত করে তবে সে সেই ক্ষত থেকে বিক্ষত ধরে বসে এই ভ্রান্তিতে কতই না সময় ফুরিয়ে ফেলছে!

(এনিওয়ে‚ দশমিক দেবার উপায় নেই! আদতে এগিয়েছি 79.518072289156%)
May 16, 2026 01:29AM
গল্পগুচ্ছ

flag

Yasir’s Previous Updates

Yasir Hamid
Yasir Hamid is finished
“করুণা” পড়ছিলাম দিনে। অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। দুঃখ হচ্ছিল।
Jul 24, 2026 10:15AM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is finished
“করুণা”র তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত আসা হয়েছিল সন্ধ্যায়। করুণার জন্য দুঃখ হচ্ছে।
Jul 15, 2026 09:55AM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is finished
পরিশিষ্ট দুইয়ের ‘ভিখারিনী’ গল্পটা পড়েছি। রূপকথার কিছু কিছু পরিবেশ থাকলেও একটা দুঃখের প্রেমের গল্পই তা।
Jul 08, 2026 06:49PM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is finished
‘শেষ কথা’ গল্পের চেয়েও শেষ কথা গল্পের পাঠান্তর ছোট গল্প বেশি ভালো লাগছে। অচিরাকে যেন নতুন করে চিনেছি, সে যখন বলে “আসল হচ্ছে এটা স্ত্রীদেবতার দেশ- এখানে পুরুষেরা স্ত্রৈণ, মেয়েরা স্ত্রৈণ। এখানে পুরুষেরা কেবলই ‘মা মা’ করছে, আর মেয়েরা চিরশিশুদের আশ্বাস দিচ্ছে যে তারা মায়ের জাত। আমার তো লজ্জা করে। পশুপক্ষীদের মধ্যেও মায়ের জাত নেই কোথায়।”-তখন সত্যিই ভাবনা হয়, যখন আগেরই কথা-“সস্তায় প্রশংসা আত্মসাৎ করা ওদের অভ্যেস হয়ে গেছে।”
Jul 01, 2026 06:37AM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is finished
‘প্রগতিসংহার’ পড়লাম। পড়ে মনে হলো- চরম কোনো মতবাদ বা অতিরিক্ত কঠোর অনুশাসন যে শেষ পর্যন্ত নিজের ওপরই এসে আঘাত করে, রবীন্দ্রনাথ তা-ই ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। অর্থাৎ, সুরীতির গড়া কৃত্রিম প্রগতির আদর্শ যেভাবে তার নিজের আবেগের কাছেই ধ্বংস(সংহার) হলো, সেটাই গল্পের মূল বার্তা।

(85.240963855421% পর্যন্ত যাওয়া হলো)
Jun 05, 2026 07:06AM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is finished
গতরাতে ‘বদনাম’ শেষ করলাম। একেবারে স্লথ গতিতে হওয়াতে তিনদিন কাটলো তাতে। মন্তব্য বলতে—

গল্পটি মূলত ব্রিটিশ ভারতের বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি মনস্তাত্ত্বিক ও সামাজিক ছোটগল্প। রবীন্দ্রনাথ নিজেই তার এক আলাপচারিতায় বলেছিলেন, ‘স্ত্রীর পত্র’ গল্পের পর মেয়েদের পক্ষ নিয়ে তীব্র সামাজিক প্রতিবাদ জানাতেই তিনি এই গল্পে সৌদামিনী বা ‘সদু’ চরিত্রটি তৈরি করেছেন।

(শতাংশে বললে 84.036144578313% পড়া হলো।)
Jun 04, 2026 02:19PM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is 83% done
​‘ল্যাবরেটরি’ পড়লাম। ‘কর্মফল’-এর মতো এখানেও ত্রুটিপূর্ণ শৈশবের ফলাফল রয়েছে। কীভাবে প্রতিভাবান রেবতীকে ‘সামাজিক লায়াবিলিটি’ বানায় আর মায়ের চাপিয়ে দেওয়া আদর্শ কীভাবে নীলার বিকৃত বিদ্রোহ উস্কে দেয়.. এই ভুল সামাজিকীকরণ ও বিকৃত বিদ্রোহের এই মনস্তাত্ত্বিক খেলাটি রবীন্দ্রনাথ বেশ ভালো করেই তুলে এনেছেন।

এখন রয়েছি 83.132530120481% এ
May 26, 2026 11:30AM
গল্পগুচ্ছ


Yasir Hamid
Yasir Hamid is 80% done
‘ল্যাবরেটরি’তে গিয়ে কেবল কয়েক পাতা এগিয়ে ছিলাম। তাতে গল্পের শুরুর ভাগে কোনো ধরে রাখার মতো রচনা পাচ্ছিলাম না, তবে মাঝামাঝি পরবর্তীতে এসে পড়ার গতি বাড়বে বুঝতে পারছি।

সঠিকভাবে বললে, এখন রয়েছি 80.271084337349%
May 20, 2026 03:53AM
গল্পগুচ্ছ


No comments have been added yet.