Yasir Hamid’s Reviews > একা এবং কয়েকজন > Status Update

Yasir Hamid
Yasir Hamid is on page 402 of 616
ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান। সূর্যের রাজনৈতিক জীবন যেমন বোঝাতে চাওয়া হচ্ছে ইতিতে চলে গিয়েছে.. আবার তা সঠিক নয় বলেও মন বুঝতে চাইছে। বাদল বড় হয়ে যাচ্ছে, সে এখন কলেজ স্টুডেন্ট, এবং “এ আজাদী ঝুটা হ্যায়” বাদল এই ধারাবাহিকতায় জড়াচ্ছে, কোথায় ও কতদূর যাবে তা স্পষ্ট নয়। পড়তে পড়তে রেণুর সাথে বাদলকে নিয়ে দুঃখও আসছে।

আর?
চিঠি লিখবার-জবাব দেবার প্রসঙ্গ উপস্থিত থাকবার মুহূর্তের অনুভূতিটুকু কতটা পবিত্র! অন্য কোনো চিন্তাই অতীত!
May 16, 2026 07:28AM
একা এবং কয়েকজন

flag

Yasir’s Previous Updates

Yasir Hamid
Yasir Hamid is on page 523 of 616
বইটার অর্ধেকেও যাবার আগেই আমি মনে মনে বলতে শুরু করেছিল-”সূর্য কি বড়বাবুরই কোনো এক ছায়া?” এবং এখন যখন বড়বাবু আর নেই‚ তখন সেই গোয়ালিয়ারে গিয়েই সূর্যকেও মনে মনে বলতে দেখলাম-”সূর্য যেন সেই একই জায়গায় ফিরে এসেছে!” পাঠক হিসেবে সূর্যকে অবশ্য আমি ভেতর থেকে তেমন চাইনি, সূর্য সূর্যই থাকুক।

চলে যাওয়া দিনের হাহাকার এখানেও আছে, বাদল-শ্রীলেখার তা ফিরিয়ে আনতে চাওয়ার ইচ্ছেটা তাই টের পেলাম। উপলব্ধিও-উনি সুখে আছেন, উনি ভালোবাসা পাননি
Jul 04, 2026 10:50PM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 478 of 616
“সূর্য, আমি জানি। সারাজীবনের আর আমার তোমার সাথে দেখা হবে না। না হওয়াই ভালো।” -এমন সংলাপে সূর্য এবং দীপ্তির আবার দূরত্ব, আমাকে দুঃখ দেয়। কেবল জেনেছি— শুরু হলো সূর্যের আবার ভ্রাম্যমাণ জীবন।

অন্যদিকে বাদল.. ছেলেটা আর কবিতা লেখে না, রেণুর সাথেও তার আর আগের মতো দেখা-সাক্ষাৎ হয় না। সেই বাদল অজানায় চলে যাচ্ছে, রেণু কেবল বলছে- “তুমি সময়মত এসো”। যদিও বৃষ্টির ছাঁট বাড়তেই তাদের ব্যবধান বাড়িয়ে নিতে রেণু নিজেই চেয়েছে।
Jul 02, 2026 12:32PM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 451 of 616
সেই সন্ধ্যা হইহই দশ দশ করে ২০ লিটার পূর্ণ করবো ভেবে বের হলাম পানি নিতে। এর মাঝে দাশুবিড়ালদের খাবার দিলাম। এবং লোডশেডিং হলো এলাকায়। তারপর থেকে দাঁড়িয়ে-বসে, ঘাড় বাঁকিয়ে, হাতে তুলে সুনীলের আশ্রয়ে সময় গুলো গড়িয়ে নিতে চেষ্টা করলাম।

মনোযোগ খুব একটা ছিল না, তা নিশ্চিত জানি। তবুও ঝড় বয়ে গিয়েছে, মুখে অভিব্যক্তি লুকাতে পারবার কোন এক নিজস্ব ক্ষমতায়, এবং দুধে-চায়ে আর আদা-চায়ে তা পেরুলো। অতঃপর বিদুৎ আসলেও পানি পেতে আর অনেক সময়!
Jun 20, 2026 07:54AM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 418 of 616
সূর্য কি বড়বাবুরই কোনো এক ছায়া? বড়বাবুর সময় ফুরিয়ে আসছে.. যতই তা বোঝা যাচ্ছে, এমনটা ততই মনে আসছে।
Jun 15, 2026 08:08AM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 406 of 616
গতদিন কফি শেষে হলরোডে বসে বসে পড়তে চেষ্টা করলাম একটু, এই তো।
Jun 09, 2026 12:59AM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 363 of 616
Jan 03, 2026 02:32AM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 350 of 616
Dec 29, 2025 06:01PM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 346 of 616
Nov 18, 2025 04:00AM
একা এবং কয়েকজন


Yasir Hamid
Yasir Hamid is on page 346 of 616
Nov 18, 2025 03:59AM
একা এবং কয়েকজন


No comments have been added yet.