Arnab Mohajan Shaptarshi [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]’s Reviews > তীরন্দাজ > Status Update


flag

Arnab’s Previous Updates

Arnab Mohajan Shaptarshi  [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]
Arnab Mohajan Shaptarshi [ অর্ণব মহাজন সপ্তর্ষি ] is 85% done
ঝড়বৃষ্টির রাতে টেক্সির ভিতরে তিনজন যাত্রী উঠে যার মধ্যে একজন, সীতানাথ সমাদ্দার নামের বিত্তবান লোক খুন হয়, ড্রাইভার সুমিত ঘোষাল, ডাক নাম যার বুলু, তার ওপরেই স্বভাবিক ভাবে সন্দেহ জন্মায়।কিন্তু কেসটা কি এতই সোজা?
ওদিকে যে বলাইবাবুর কাছ থেকে সীতানাথ কারখানাটা কিনে নেয়, সে কারখানা বিক্রির পরপরই ছাঁদ থেকে পড়ে মারা যান। তার এই অপঘাতে মৃত্যুটা সুইসাইড নাকি খুন, না কেবলই এক্সিডেন্ট, এক বাক্যে বলে দেয়া যায় না। জমজমাট রহস্য।
May 31, 2022 04:12AM
তীরন্দাজ


Arnab Mohajan Shaptarshi  [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]
Arnab Mohajan Shaptarshi [ অর্ণব মহাজন সপ্তর্ষি ] is 49% done
গল্পটাতে বস্তির মানুষের জীবনালেখ্য বর্ণনার মধ্যিখানে হঠাৎ আবির্ভাব ঘটে খুন, ডাকাতি, অপরাধ আর তারইসঙ্গে লালবাজারের গোয়েন্দা পুলিশ শবর দাসগুপ্তের। প্রথম অধ্যায় পড়ে আমি তো ধারণাই করতে পারিনি, আপাত দৃষ্টিতে নির্ভেজাল দেখতে এই রচনার ভেতরে এত রহস্য আর তদন্ত জড়িয়ে আছে।
সত্যি বলতে প্রথমদিকে শবরকে গোয়েন্দা হিসেবে আমার তত একটা ভালো লাগেনি। তাঁর গল্পও তাই পড়েছি অনেক অল্প। তীরন্দাজ যে শবর সিরিজের বই সেটা না জেনেই পড়তে আরম্ভ করি।
May 30, 2022 11:37AM
তীরন্দাজ


Arnab Mohajan Shaptarshi  [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]
Arnab Mohajan Shaptarshi [ অর্ণব মহাজন সপ্তর্ষি ] is 25% done
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার ভক্ত নয় এমন বাঙালি পাঠক আমার চোখে পড়েনি।আমি সেই লকডাউন বেলা থেকে গোগ্রাসে ওনার লেখার pdf পড়ে যাচ্ছি।
ঠিক বয়সে অদ্ভুতুড়ে সিরিজটির সন্ধান পাইনি বলে দুঃখটা অনেক,তবে গল্পগুলো এখনও বেশ আনন্দ দেয়।
পাতাল ঘর,মনোজদের অদ্ভুত বাড়ি, নৃসিংহ রহস্য গল্পগুলো যেন চোখের সামনে গাঁথা,যেমন অন্তরে গাঁথা মানবজমিন, দূরবীন,পার্থিব।
দীর্ঘ বিরতির পর আবার 'তীরন্দাজ' পড়তে শুরু করেছি। এই অনুভূতির কোনো তুলনা হয় না।
May 30, 2022 04:30AM
তীরন্দাজ


No comments have been added yet.