Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Anik Khan.

Anik Khan Anik Khan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-12 of 12
“দেখছি সবই, শুনছি সবই
মুখে কিছু বলছি না-
তার মানে নয় আমরা বুকে
বারুদ পুষে চলছি না!
রাখছি চিনে শত্রু কারা
... বন্ধু পরিচয়ে,
এই বারুদই জ্বলবে দেখিস
সঠিক ‘অসময়ে’!”
― Anik Khan
“একটা ছোট মন খারাপের দল
বলল এসে- "যাচ্ছি সবাই
তুইও যাবি, চল!”
― Anik Khan
“দূর-বালিকা, আমার কথা - খেয়াল করে শুনিও
তোমার আমার দশ পা ফারাক - ইচ্ছা হলে গুনিও।
গোনার ছলে পা পা করে - আমার দিকে আসিও
পাঁচ পা শেষে লাজুক বাঁকা - অল্প খানিক হাসিও।
ছয় পা শেষে ওই হাসিমুখ - অন্যদিকে ঘুরিও
সাত পা শেষে এই কলিজা - অবহেলায় পুড়িও।
পোড়ে যদি তোমার বুকও - পুড়ছি যখন আমিও,
আট পা শেষে থামিও না - নয় পা শেষে থামিও।
নয় পা শেষে থুতনি তুলে - আমার দিকে তাকিয়ো
এক পা, কসম! আমিই যাব - একটু শুধু ডাকিও!”
― Anik Khan
“বুঝলি না রে, বুঝলি না-
পাশেই ছিলাম খুজলি না!”
― Anik Khan
“তোমায় কবে শেষ দেখেছি
ঠিক মনে নেই।
তোমায় কবে শেষ ভুলেছি
ঠিক মনে নেই।”
― Anik Khan
“যেটুকু সময় সামনে থাকো
পাই না কথা খুঁজে
বিদায় নিতেই, বলতে কি চাই
সবটুকু যাই বুঝে।”
― Anik Khan
“একটুখানি সুখ আমাদের
অনেকখানি শোক,
"অনেকটুকু" আমি নিলাম
"একটু" তোমার হোক।”
― Anik Khan
“বন্ধু মানে দুঃখ শোকে
এক হয়ে যায় দুই
সমান ভাগে ভাগ করে নিস
বন্ধু মানে তুই”
― Anik Khan
“কেউ থামেনি! কে থামাবে কাকে?
সবারই যে ভীষণ রকম তাড়া!
তাই ইতিহাস লিখলো না নাম দুটো-
তাড়ার কাছে হার মেনেছে যারা!
তবু আজও "মন খারাপ"-এর মানে
সবার কাছে - "বৃষ্টি" হয়েই র'বে...
ছেলেটার নাম আকাশ-টাকাশ ছিল
আর মেয়েটার বর্ষা-টর্ষা হবে!”
― Anik Khan
“ধুলোয় মলিন সে দিন সে রাত
মানুষ স্মৃতিখেকো
একলা চলার এই জমানায়
বন্ধু, ভালো থেকো।”
― Anik Khan
“স্মৃতি আর ভুলে যাওয়া
এ দুটোর ফাঁকে...
আমাদের গাঢ়তম গল্পরা থাকে।”
― Anik Khan
“শত্রুসত্য

সত্য হল এই-
তুমি আছো
আমি আছি
আমরা কোথাও নেই!”
― Anik Khan

All Quotes | Add A Quote
SHOMOGRO aNIK KHAN SHOMOGRO aNIK KHAN
4 ratings