ছোটবেলায় সবাই Failure is the pillar of success এর গল্পটা পড়েছি। যুদ্ধে অনেকবার হেরে স্কটদের রাজা রবার্ট ব্রুস একটা গুহায় এক মাকড়সাকে বার বার চেষ্টা করতে দেখে ইন্সপায়ার্ড হয়। তারপর যুদ্ধে জিতে যায়। কিন্তু এখানে একটা বিষয় ছোট বেলায় কারো মাথায় আসে না বা আসার কথা না যে— বার বার চেষ্টা বলতে এখানে শুধু লেগে থাকলেই হয় না। এখানে যে বিষয়টা গল্পে ওভারলুকড তা হলো– ফেইল হবার কারণ বা ফিডব্যাক লুপ। এই কারণের ভা লুপের মধ্যেই লার্নিং আছে। ফেইল করার পর বসে থেকে মোটিভেশন নিলে হয় না কখনো। লার্নিংটা উদ্ধার করতে হয়।...
Published on April 02, 2026 05:51