Rakibul Hasan > Rakibul Hasan's Quotes

Showing 1-30 of 92
« previous 1 3 4
sort by

  • #1
    Imtiar Shamim
    “আরেকদিন বাবা বলে, হয় পরম সমর্পণ নাহয় পরম একাকিত্ব,-এ যদি অর্জন করতে না পার তবে তুমি কালজয়ী দিক-নির্দেশক হতে পারবে না। আমাদের নবী আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তার জন্যে যথাযােগ্য সম্মানও পেয়েছেন তিনি। আবার চিন্তা কর গৌতম বুদ্ধের কথা, তিনিও ধর্মপ্রচারক, কিন্তু আদ্যোপান্ত নাস্তিক আর কি। তবুও তিনি তাঁর নিঃসঙ্গতা নিংড়ে নিংড়ে মানুষকে নির্বাণের পথ দেখিয়ে গেছেন। তুমি ধার্মিক না নাস্তিক, তুমি আশাবাদী না নিরাশাবাদী সেটা বড় ব্যাপার নয়, আসল কথা হলাে তুমি একাগ্র হতে পারছ কিনা। তােমার যে যন্ত্রণা সে যন্ত্রণাকে হাজার জনের যন্ত্রণার সঙ্গে এক করে ফেলতে পারছ কিনা। তা যদি পার দেখবে তােমার ব্যক্তিক আকাঙ্ক্ষা সমষ্টির চলার পথকে প্রশস্ত করছে, আর তুমি নিরাশাবাদী হলেও অন্ধকার এক পারাবারের যাত্রাপথে আলােকোজ্জ্বল বাতিঘর হয়ে উঠেছ।”
    Imtiar Shamim, আমরা হেঁটেছি যারা

  • #2
    Mahmudul Haque
    “এইভাবে সবকিছু একদিন গল্প হয়ে যায়।
    জামার পকেটে একটা ফিতে, ফিতেয় চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালবাসা, যে ভালবাসায় অনেক ছেলেবেলা..”
    Mahmudul Haque, কালো বরফ

  • #3
    Syed Mujtaba Ali
    “মানুষের ভক্তি যতই গভীর হোক, সেটা অতল নয়-গভীরতম মহা-সমুদ্রেরও তল আছে।”
    Syed Mujtaba Ali, হিটলার

  • #4
    Syed Mujtaba Ali
    “সেনসর বোর্ড ফোর্ড ও তখন শিশু, এখনকার মত জ্যাঠা হয়ে উঠেনি, কাজেই হরেক রুচির ফিল্ম তখন এদেশে অক্লেশে আসত এবং আমরা সেগুলো গোগ্রাসে গিলতুম, তার ফলে আমাদের চরিত্র সর্বোনাশ হয়েছে সে কথা কেউ কখনো বলেনি এবং আজ যে সেন্সর বোর্ডের এত কড়াকড়ি, তার ফলে এ যুগের চ্যাংড়া চিংড়িরা যীশুখেস্ট কিংবা রামকেষ্ট হয়ে গিয়েছে এ মস্করাও কেউ করেনি”
    Syed Mujtaba Ali, চতুরঙ্গ

  • #5
    Humayun Azad
    “আমাদের গাঁয়ের অধিকাংশ লোক গোলাপ দেখে নি, ঘ্রাণ চায় নি গোলাপের। তারা দেখে নি কোনো চোখ-ঝলসানো নাচ, কোনো দিন দেখার স্বপ্নও দেখে নি। কবিতা পড়ে নি তারা, কোনোদিন পড়ার কথা ভাবে নি। কখনো তাদের বুক থেকে চোখের জলের মতো দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নি এ-কথা ভেবে যে এ-জীবনে তাদেরও একটি কবিতা পড়া হলো না। কেউ রাজা হ'তে চায় নি তারা। জরির পোশাক প'রে গোঁফ রেখে ধারালো তলোয়ার হাতে ক'রে ফিরতে চায় নি কেউ তারা। তারা চেয়েছে ভাত। স্বপ্ন দেখেছে মধুর মতো, তারার মতো, চাঁদের মতো, কড়িফুলের মতো ভাতের আর ভাতের আর ভাতের। জেগে উঠে দেখেছে সামনে প'ড়ে আছে শূন্য মাটির বাসন।”
    হুমায়ুন আজাদ, ফুলের গন্ধে ঘুম আসে না

  • #6
    Humayun Azad
    “নিজের নিকৃষ্ট কালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে বই; আর সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে টেলিভিশন ও সংবাদপত্র।”
    Humayun Azad

  • #7
    Syed Waliullah
    “সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, বিরুদ্ধ ইচ্ছার দ্বারা চালিত, দো-মনা খুশির বশের মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না। এ সমাজে কোনো মেয়ে আত্নহত্যা করবে বলে একবার ঘোষণা করে সে মনের ভয়ে আবার বিপরীত কথা বলতে পারে না। সামাজই আত্নহত্যার মাল-মশলা জুগিয়ে দেবে, সর্বোতভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয়, কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাচঁতে দিবে না। মেয়ে লোকের মস্করা সহ্য করবে অতটা দূর্বল নয় সমাজ।”
    Syed Waliullah, লালসালু

  • #8
    Humayun Azad
    “তুমি জানো না, কোনোদিন জানবে না, কেমন লাগে একটি নড়োবড়ো বাঁশের পুলের ওপর দাঁড়িয়ে কালো জলের দিকে তাকিয়ে থাকতে। তুমি শিশির দেখো নি, কুয়াশা দেখো নি, কচুরি ফুল দেখো নি। তুমি ধানের শীষ দেখেছো টেলিভিশনে, চিল দেখেছো ছবির বইতে। নালি বেয়ে ফোঁটাফোঁটা খেজুরের রস ঝরতে দেখো নি, পুকুরে দেখো নি মাছের লাফের দৃশ্য। তুমি জানো না কেমন লাগে উথাল-পাতাল ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে, আর কেমন লাগে একটি পাখির পেছনে ছুটে ছুটে সকালকে দুপুরের দিকে গড়িয়ে দিতে। আমি জানি; - না আমি জানতাম।”
    Humayun Azad, ফুলের গন্ধে ঘুম আসে না

  • #9
    Humayun Azad
    “আমাদের শহরগুলো কোনোদিন শহর হবে না। হবে বস্তি। আমাদের গ্রামগুলো আর গ্রাম থাকবে না। হয়ে উঠবে বস্তি।”
    Humayun Azad, ফুলের গন্ধে ঘুম আসে না

  • #10
    Sunil Gangopadhyay
    “পিতৃশ্রাদ্ধ করতে প্রতাপ শেষবার গিয়েছিলেন মালখানগরে। প্রতাপ শক্ত চরিত্রের মানুষ, সবাই তাকে তেজস্বী পুরুষ হিসেবে মানে, কিন্তু সেবার তিনি খুব কান্নাকাটি করেছিলেন। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে পূর্বপুরুষদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল, মাটি থেকে উপড়ে তোলা হলো এক বর্ধিষ্ণু বৃক্ষের শিকড়। পূর্ববাংলার এই নদীময় প্রান্তর, এই মিষ্টি বাতাস, খেজুর রসের স্বাদের মতন ভোর, ঠাকুমার গল্পের আমেজমাখা সন্ধ্যা, এসব আর দেখা হবে না। এরপর থেকে কলকাতায় ভাড়াটে বাড়ির অন্ধকার ঘুপচি ঘরে চির নির্বাসন।”
    Sunil Gangopadhyay, পূর্ব-পশ্চিম

  • #11
    Imtiar Shamim
    “পুরুষের প্রধান সমস্যাটা আসলে এইখানে যে সে সবার কাছে কোনও না কোনওভাবে আলাদা আইডেনটিটি চায়। যাদের প্রতিভা আছে প্রতিভার বাহাদুরি দেখিয়ে, যাদের নেই তারা আর কিছু না হোক শারীরবৃত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাবা হয়ে। মেয়েরা প্রাকৃতিকভাবেই একটা আইডেনটিটি পেয়ে যায়, মা হওয়ার আইডেনটিটি। পুরুষ অত সুস্পষ্টভাবে বাবা হওয়ার আইডেনটিটি তো আর দাবি করতে পারে না। দাবি যাতে করতে পারে সে জন্যেই সম্পত্তির বোধ প্রতিষ্ঠা করা, সম্পত্তির কর্তৃত্বসংক্রান্ত আইনের মধ্যে দিয়ে প্রকারান্তরে নিজের একটা আইডেনটিটি প্রতিষ্ঠা করা।”
    Imtiar Shamim, আমরা হেঁটেছি যারা

  • #12
    Imtiar Shamim
    “কোনওদিন বাবা বলে, দেখ মানুষের শক্তি কেমন! সে এমন সঙ্গীত তৈরি করতে পারে যার তরঙ্গ শুনেই তােমার মনে বৃষ্টি নামে, সে এমন বাক্য উচ্চারণ করে শােনার পরেই তােমার মনে দৃশ্যকল্প জেগে ওঠে। এমন হতে পারে কোনওদিন তুমি হয়তাে-বা খোঁড়া হয়ে গেছ কিংবা দিনের পর দিন কারাগারের অন্তরালে দিন কাটাচ্ছ, কিন্তু তুমি চোখ খােলা রেখে চিন্তা করলেও হয়তাে-বা এই গ্রামের পথটাকে দেখতে পাবে। তােমার মনে হবে তুমি সেই পথ দিয়ে আবারও হেঁটে যাচ্ছ। ঠিক এমনিভাবে, এমনিভাবে তােমার গায়ে শিশিরকণা ঝরে পড়ছে, ভােরের আলাে তােমার মুখে উদ্ভাসিত হচ্ছে, মৃদু বাতাসে তােমার রাতের দুঃস্বপ্ন মুছে যাচ্ছে। তুমি জানাে এসবই বিভ্রম আসলে, কিন্তু তােমার মনে হবে। তুমি সেই দৃশ্যকল্পের জগতে ঘুরতে ঘুরতে কাঁদবে এবং চোখ মুছবে, আবার কাঁদবে এবং চোখ মুছবে। কিন্তু দেখবে এই বিভ্রমের জন্যে তােমার কোনও গ্লানি হবে না। বরং এক অনাবিল আনন্দে তােমার মন ভরে উঠবে। আসলে আমরা এক-একটা স্মৃতি নির্মাণ করি সে স্মৃতিকে হত্যা করবার জন্যে, কিন্তু তা স্মৃতি-ঘরে জমা থাকে আর তােমার সামনে যাওয়ার গ্লানিকে ভুলিয়ে দেয়ার জন্যে কখনও সে ঘর ছেড়ে বেরিয়ে আসে।”
    Imtiar Shamim, আমরা হেঁটেছি যারা

  • #13
    Imtiar Shamim
    “বাবা বিয়ে করেছিল সংসার করার জন্যে; আরেক অর্থে অংশত যৌনতা অংশত একাকিত্ব দূর করতে। মানুষ কেন যে এখনও এই কথাটা সরাসরি স্বীকার করে না সারাজীবন এই যে সংসার করে, সংসারের ঘানি টানে, প্রজননক্ষমতা জাহির করে, ছেলেমেয়ে আত্মীয়স্বজনে ঘিরে স্নেহমায়ার ভাবালু আবরণ তৈরি ভালোমানুষের সার্টিফিকেট নেয়ার চেষ্টা করে তা আসলে তার নিঃসঙ্গতা দূর করার প্রাণান্তকর চেষ্টা, -তা বুঝতে পারি না আমি।”
    Imtiar Shamim, আমরা হেঁটেছি যারা

  • #14
    George R.R. Martin
    “Never forget what you are, for surely the world will not. Make it your strength. Then it can never be your weakness. Armour yourself in it, and it will never be used to hurt you.”
    George R.R. Martin, A Game of Thrones

  • #15
    Rakib Hassan
    “অসংখ্য ঘটনা ঘটে একজন মানুষের জীবনে। আমিও তার ব্যতিক্রম নই। মাঝে মাঝে অলস দুপুরে বিছানায় শুনে আকাশের দিকে তাকিয়ে, কিংবা গভীর রাতে লিখতে বসে যখন কারেন্ট চলে যায় জানালার বাইরে তাকিয়ে ভাবতে থাকি আমার সেই শৈশব, সেই কৈশোরের সোনালী দিনগুলোর কথা। ছবির মত মনের পর্দায় খেলে উঠতে থাকে কত কথা, কত স্মৃতি। কোনটা হাসির কোনটা বেদনার।

    কখনো উদার হয়ে যায় মন, কখনো হাহাকার করে উঠে। বারবার মনে হয় এইতো সেদিনের কথা, হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়, কিন্তু তা আর যায় না! মনে হয় একটিবার, শুধু একটিবারের জন্য যদি সে সব দিনে ফিরে যেতে পারতাম!”
    Rakib Hassan, আমার কৈশোর

  • #16
    Stephen  King
    “Monsters are real, and ghosts are real too. They live inside us, and sometimes, they win.”
    Stephen King

  • #17
    Stephen  King
    “Fiction is the truth inside the lie.”
    Stephen King

  • #18
    Sunil Gangopadhyay
    “তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইলো । আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে । ওরা বসেই রইলো । ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে । বাতাস বইছে বেশ জোরে । বজরাগুলো ও ফিরে যাচ্ছে । সবাই ঘরে ফিরছে । এই দুজনের যেন কোনো ঘরবাড়ি নেই, কথাও ফিরতে হবেনা । এরকম একটি অনন্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে ।”
    Sunil Gangopadhyay, প্রথম আলো ১

  • #19
    Sunil Gangopadhyay
    “অন্ধকার শশ্বানে ভীরু ভয় পায়
    সাধক সেখানে সিদ্ধি লাভ করে”
    Sunil Gangopadhyay

  • #20
    Sunil Gangopadhyay
    “বাঙালিরা ধর্ম নিয়ে মাতামাতি করে, ধর্মসংস্কারের ব্যাপারে কেউ কিছু বললেই গেল গেল রব তোলে, কিন্তু এই বাঙ্গালিরাই ব্যক্তি জীবনে ধর্মের প্রায় কোন নির্দেশই মানে না। সততা, পবিত্রতা, সেবা এই সব ব্যাপারে তারা প্রায় অধার্মিক। বাঙালিরা খুব পরের সমালোচনা করে, পরনিন্দা করে কিন্তু আত্মসমালোচনা করে না। বাইরে খুব উদার মত প্রচার করে, নিজের পরিবারের মধ্যে অতি রক্ষনশীল। খবরের কাগজে তর্জন গর্জন দেখলে মনে হবে খুব সাহসী, আসলে অত্যন্ত ভীরু।”
    Sunil Gangopadhyay, প্রথম আলো ১

  • #21
    Sunil Gangopadhyay
    “সাহিত্য একটা তীব্র নেশা, রক্তের সঙ্গে মিশে যায়, যাকে একবার এই নেশা ধরে, তার আর অন্য কোনো গতি থাকে না। আবার এ কথাও হয়তো ঠিক, অনেক লেখুই এক এক সময় এই নেশা থেকে মুক্তি পেতে চায়! সাহিত্য সৃষ্টিতে খ্যাতি-কীর্তি-অর্থের সম্ভাবনা আছে বটে, কিন্তু তার জন্য লেখককে ভেতরে ভেতরে কত কষ্ট যে সহ্য করতে হয়! এক একসময় রক্ত ক্ষরণের মধ্যে মিশে যায় শব্দের বিষ, তা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয়।”
    Sunil Gangopadhyay

  • #22
    Sunil Gangopadhyay
    “যারা প্রথম কোনও সংস্কার ভাঙে, তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনও পথ দেখায়, তাদের তৈরি থাকতে হয় পথের অনেক বাধার জন্য। যারা মুক্তি অভিলাষী, তাদের খুলতে হয় অনেক বন্ধ দ্বার। আবার এ কথাও ঠিক, যারা পথিকৃৎ, তারা অত্যুৎসাহে কিছুটা বাড়াবাড়িও করে ফেলে, অনেক সময় তাদের স্বাধীন চেতনা ঔদ্ধত্যের মতন মনে হয়, প্রকট নতুনত্ব মনে হয় দৃষ্টিকটু।”
    Sunil Gangopadhyay, প্রথম আলো ১

  • #23
    Jasim Uddin
    “পার্থক্যের জন্যই মানুষ মানুষের বন্ধু হয়। আমার ভিতরে যাহা নাই তাই আমরা অপরের নিকটে পাইয়া তাহার সঙ্গে বন্ধুত্ব করি।”
    Jasim Uddin, চলে মুসাফির

  • #24
    Jasim Uddin
    “ধর্ম যখন রটিনমাফিক প্রথা হইয়া জীবনে অভ্যস্ত হইয়া যায় তখন তাহা হইতে কোনো উপকারই পাওয়া যায় না।”
    Jasim Uddin, জীবন কথা

  • #25
    Jasim Uddin
    “কিন্তু সব ভালো লাগাই তো জীবনে চিরস্থায়ী হইয়া থাকে না। শুধুমাত্র কল্পনার জগতে সেইসব ঘটনাকে মেলিয়া ধরিয়া কিঞ্চিৎ সুখ অনুভব করা যায়। ইহাই কি কম সৌভাগ্য!”
    Jasim Uddin, জীবন কথা

  • #26
    Jasim Uddin
    “গত ওহাবি আন্দোলনে যখন দেশের মাওলানারা এদেশ হইতে ইংরেজ তাড়ানো অসম্ভব জানিলেন, তখন তাঁহারা দেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত গুণী ব্যক্তিদের উপর যে অমানুষিক অত্যাচার করিয়াছিলেন তাহার ফলে আজ আমাদের সমাজে বড় সাহিত্যিক নাই; বড় চিত্রশিল্পী নাই- বড় সুরশিল্পী নাই। ...আমাদের মুসলিম সমাজে এই অনাচার আর কতদিন চলিবে? - স্মৃতির পট, জসীমউদদীন”
    Jasim Uddin, স্মৃতির পট

  • #27
    Jasim Uddin
    “মিথ্যা হৌক - সত্য হৌক মানুষ যে-কোনো বস্তু লইয়াই বিশ্বাস স্থাপন করুণ না কেন, অত্যাচার করিয়া, পীড়ন করিয়া কেহ তাহাকে সি বিশ্বাস হইতে টলাইতে পারে না।”
    Jasim Uddin, জীবন কথা

  • #28
    Jasim Uddin
    “সকল দুঃখেরই শেষ হয়। কিন্তু তাহার দাগ অন্তর হইতে মোছে না।”
    Jasim Uddin, জীবন কথা

  • #29
    Mahmudul Haque
    “আসলে জীবন মানেই শৈশব; জীবনভর মানুষ এই একটা ঐশ্বর্যই ভাঙ্গিয়ে খায়, আর কোনো পুঁজিপাট্টা নেই তার।”
    Mahmudul Haque, জীবন আমার বোন

  • #30
    Franz Kafka
    “Slept, awoke, slept, awoke, miserable life.”
    franz kafka



Rss
« previous 1 3 4