Nabila Tabassum Chowdhury’s Reviews > Ditar Ghori: দিতার ঘড়ি > Status Update

Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 91% done
"'জীবনের কোন মুহূর্তটা সঠিক আর কোনটা নয়,তা সে মুহূর্তে কখনোই বোঝা সম্ভব নয়।শুধু ভবিষ্যতে দাঁড়িয়ে অতীতের খতিয়ান করা যেতে পারে,কিন্তু সে বিশ্লেষণও সঠিক হবে না।কারণ,ভবিষ্যতের আপনি বর্তমানের আপনি নন,বর্তমানের আপনার মৃত্যু ঘটছে প্রতিটি মুহূর্তে,নিজেকে শুধু একটা অস্পষ্ট স্মৃতির ক্রমাগত স্মরণে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে।সেই স্মৃতির বিলোপে বা সেই স্মৃতি-সম্বন্ধীয় অনুভূতির বিলোপে আপনার সমগ্রতার কিছু অংশের মৃত্যু হবে।'"
Jan 06, 2026 05:46PM
Ditar Ghori: দিতার ঘড়ি

flag

Nabila’s Previous Updates

Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 98% done
"'মহাবিশ্বের কোনো একক ইতিহাস নেই, মহাবিশ্বের মাঝে বিভিন্ন ইতিহাসের অসীমসংখ্যক সম্ভাবনার বাস্তবায়ন হয়তো হয়।'"
Jan 06, 2026 05:51PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 97% done
"‘অবশ্যই। নক্ষত্রের অস্তিত্ব আমি অস্বীকার করছি না, তার বাস্তবতার রূপ নিয়ে আমি বলছি, সেই বাস্তবতার রূপ একমাত্র মানুষের চেতনার মধ্যেই প্রতিফলিত হয়। কারণ, প্রকৃতিতে রং বলে কিছু নেই। শব্দতরঙ্গ আছে কিন্তু শব্দ নেই, তড়িৎ-চুম্বকীয় বলের প্রভাব আছে কিন্তু স্পর্শ বলে কিছু নেই—এগুলো সবই আমাদের মস্তিষ্কের নিউরনের সংকেতের আদান-প্রদানের ফলে সৃষ্টি।'"
Jan 06, 2026 05:50PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 97% done
"‘তার মানে এই নয় যে নক্ষত্ররা অলীক ছিল, যতক্ষণ না মানুষ পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং তার চেতনায় নক্ষত্রলোক প্রতিভাত হয়েছে মহাবিশ্বের অস্তিত্ব ছিল না। আমাদের শরীরের সমস্ত উপাদানই তো নক্ষত্রের মাঝে তৈরি, নক্ষত্র ছাড়া মানুষ এ পৃথিবীতে থাকত না,’ ত.২ বলে।"
Jan 06, 2026 05:48PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 96% done
"আমরা প্রতিনিয়ত বাস্তবতাকে মূর্ত করি। আমার কাছে বস্তুর প্রকৃত রূপ বলে কিছু নেই। বস্তু নেই তা আমি বলছি না, বস্তু অবশ্যই আছে, কিন্তু তাকে বর্ণনা করার অস্ত্র আমাদের মস্তিষ্ক ঠিক করে দেয়।"
Jan 06, 2026 05:48PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 94% done
"‘আমি ভুল করেছি। এই ভুল ফিরিয়ে নেওয়ার উপায় নেই। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ পথ বাছাই করে দেয়। কোনো কোনো সময় সেই সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে।’"
Jan 06, 2026 05:47PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 92% done
"আদ্রিকা সমুদ্রতীরের ভেজা বালিতে পেছনে ফেলে আসা অসংখ্য পায়ের ছাপ দেখতে পায়। সব মানুষের পেছনেই এরকম পায়ের ছাপ থাকে, ভাবে সে। সব মানুষই ঘাড় ফিরিয়ে দিগন্তে হারিয়ে যাওয়া পদচিহ্ন দেখতে পায়। সব মানুষেরই শেষ পর্যন্ত চোখে জল থাকে। সব মানুষের মনেই অনেক প্রশ্ন থেকে যায়।"
Jan 06, 2026 05:47PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 91% done
"মানুষের কাজ মানুষ করে, সব কাজ মানুষ বুদ্ধি দিয়ে করে না। তার জীবনের সমস্ত কার্যকলাপের ব্যাখ্যা তার কাছে নেই। কোনো মানুষই তার প্রতিটি কাজকে সমর্থন করতে পারবে না।"
Jan 06, 2026 05:44PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 90% done
"'মানুষের মন খুব জটিল, কোনো একটা নির্দিষ্ট সমাধান সমস্ত পরিস্থিতির জন্য কাজ করে না, আরাত্রিকের মতো মানুষের কাছে যান্ত্রিকেরাও ব্যর্থ হয়েছে,’"
Jan 06, 2026 05:44PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 89% done
"'অনেকে বলে, আমি বৃদ্ধা হয়েছি, পৃথিবীতে যা দেখার দেখেছি, আর বেঁচে কী লাভ। আমি কী বলি জানেন? আমি বলি, প্রকৃতি আমাকে অনুভূতি দিয়েছে প্রকৃতিকে অনুভব করার জন্য। আমি যত দিন বেঁচে আছি, তত দিন এই সত্তায় সেই অনুভবকে প্রতিভাত করার মধ্যেই আমার জীবনের তৃপ্তি।'"
Jan 06, 2026 05:44PM
Ditar Ghori: দিতার ঘড়ি


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is 89% done
"'আমাদের দৈনন্দিন জীবনেও সব সময়ই এ ধরনের নোঙর লাগে। সেই নোঙর কোনো মানুষ হতে পারে, কোনো দর্শন হতে পারে, কোনো শখ হতে পারে। মানুষকে তা এমন একটা শিকড় দেবে, যাকে অবলম্বন করে সে অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা রেখা টেনে বর্তমানকে বাঁচিয়ে রাখবে।'"
Jan 06, 2026 05:43PM
Ditar Ghori: দিতার ঘড়ি


No comments have been added yet.