Nabila Tabassum Chowdhury’s Reviews > অভিজিৎ নক্ষত্রের আলো > Status Update

Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 47 of 111
"যাকে জানো না তাকে চেয়ো না।"
— Mar 10, 2026 09:02PM
অভিজিৎ নক্ষত্রের আলো

flag

Nabila’s Previous Updates

Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 110 of 111
"অমল, আ. হচ্ছে আমাদের নতুন জিনাকান। সে মহাকালের রূপ দেখেছে, তার কাছে ঐ দিনপঞ্জিরও কোনো মূল্য নেই। সে যেন ‘ক’ মহাবিশ্বের ঊর্ধ্বে।"
— Mar 13, 2026 01:35PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 109 of 111
"চল্লিশটা শব্দমাত্রা, চৌদ্দটা শব্দ উচ্চারণ করলে জিনাকান পাবে মেক্সিকোর রাজত্ব। কিন্তু জিনাকান শব্দগুলো উচ্চারণ করে না, কারণ ততদিনে জিনাকান মহাবিশ্বের ছক দেখেছে, জিনাকানের কাছে মানুষের তুচ্ছ আশা, নিরাশা বা দুর্যোগের আর মূল্য নেই, তার কাছে মানুষের দেশ ও জাতির কোনো অর্থ নেই, কারণ সে আজ আর কেউ নয়। তাই সে দৈবিক বাণী জানা সত্ত্বেও তা উচ্চারণ করে না, সে শুয়ে থাকে তার অন্ধকার কারাগারে, পাথরের মেঝেতে।"
— Mar 13, 2026 01:28PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 108 of 111
"মহাবিশ্বের অনিশ্চয়তা তত্ত্ব সবকিছুকে নিশ্চিতভাবে বুঝতে দেয় না, এটাও এক মহাজাগতিক ষড়যন্ত্র।"
— Mar 13, 2026 01:28PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 95 of 111
"‘ক’- মহাবিশ্বের কাহিনী অনেক সৃজনশীল কল্পনার মতোই পরিচিত অথচ সমস্ত সম্ভাব্য ঘটনার পরিধির বাইরে, যেখানে ইসাবেল, পীয়ের, ম্যাকিন্টায়ার আর স্কাইলসের অস্তিত্ব যুক্তি ও বিশ্বাসের প্রতিচ্ছেদে, সেখানে ‘ক’- মহাবিশ্ব বাস করে ঠাণ্ডা লড়াই, এফবিআই ও কিউবার এজেন্টদের সাথে।"
— Mar 13, 2026 01:27PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 85 of 111
"আমাদের টাইপ- ৩ সভ্যতা মহাবিশ্বে সব ধরনের প্রাণকে মূল্য দেয়। এর প্রধান কারণ হচ্ছে মহাবিশ্বে প্রাণের চিহ্ন বিরল, তাই আমরা প্রতিটি প্রাণ ও সভ্যতার নিজস্ব অভিব্যক্তিতে বাধা দিই না। কাজেই অন্য সভ্যতাকে বিলুপ্ত করে বা অধিকার করে আমাদের সভ্যতা প্রলম্বিত করা কখনই আমাদের উদ্দেশ্য হতে পারে না।"
— Mar 13, 2026 01:27PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 73 of 111
"একটা অলীক মহাবিশ্বের প্রতি আমার আনুগত্যে আশ্চর্য হলাম না, আমি জানি পরোক্ষভাবে সেটা ছিল ইসাবেলের স্মৃতির প্রতি আমার বিশ্বস্ততা।"
— Mar 13, 2026 01:26PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 61 of 111
"পরদিন কি-ওয়েস্টের সকালে সূর্য ঝলকাচ্ছিল ওপরে। একটা ধীর বাতাস বইছিল উত্তর থেকে, গতকালের উত্তাল সাগর ছিল শান্ত। রাতের প্রলয়ের চিহ্ন ছিল না, আমি ভাবি এটা কেমন করে সম্ভব, আমি ভাবি জীবন কি সত্যিই সমতা রাখে?"
— Mar 13, 2026 01:26PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 60 of 111
"হয়ত ইসাবেল প্রশ্ন করেছিল মানুষের বোধের ব্যাপারে। ভেবেছিলাম তার প্রশ্ন ছিল আরো সাধারণ— পৃথিবীর প্রাকৃতিক গঠন নিয়ে। মনে পড়ে উত্তর দিয়েছিলাম, পৃথিবীর মূল দুটি উপাদান হচ্ছে অক্সিজেন ও সিলিকন, আর পৃথিবীর কেন্দ্রে রয়েছে লোহার এক বিশাল গোলক।"
— Mar 13, 2026 01:25PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 60 of 111
"কিন্তু ইসাবেলের প্রশ্ন সেটা ছিল না। আমার সন্দেহ হয় ইসাবেলের প্রশ্ন ছিল আদি মানুষের মতো চিরন্তন, ইসাবেলের প্রশ্ন ছিল মানুষের জীবনের সঙ্কট নিয়ে। আজ এতদিন পরে যখন কাহিনী লিখছি তখন বাতাসে আন্দোলিত জলে অধরা প্রতিবিম্বের কম্পনের মতোই স্মৃতির রেশ আমার কাছে ইসাবেলের প্রশ্নকে অবোধ্য করে রাখে।"
— Mar 13, 2026 01:25PM
অভিজিৎ নক্ষত্রের আলো


Nabila Tabassum Chowdhury
Nabila Tabassum Chowdhury is on page 60 of 111
"গাড়িতে ইসাবেল আমাকে জিজ্ঞেস করেছিল, এই পৃথিবীটা কীভাবে তৈরি? হয়ত সেটা প্রশ্ন ছিল না, হয়ত সেটা ছিল স্বগতোক্তি, অথবা বা শেষ পর্যন্ত, অনেক কিছুর মিল সত্ত্বেও, তার আর আমার পৃথিবীর মধ্যে তফাৎ ছিল অনেক। কীভাবে তৈরি? আমি বলব প্রকৃতি দিয়ে, জীব দিয়ে।"
— Mar 13, 2026 01:25PM
অভিজিৎ নক্ষত্রের আলো


No comments have been added yet.