Sami Choudhury’s Reviews > শঙ্খরঙা জল > Status Update

Sami Choudhury
Sami Choudhury is on page 86 of 172
বই পড়ে মন খারাপ করার মতো অতি আবেগী মানুষ আমি না। খুব কম বই পড়েই এমন হয়েছে। তার মধ্যে অধিকাংশ বই-ই আবার হুমায়ূন আহমেদের। হুমায়ূন আহমদে খুব অল্প কথায় মানুষের আবেগের গভীরে পৌছে যেতে পারতেন।শন্খরান্গা জল আবেগের সেই গভীরতাটুকু ছুঁতে সক্ষম হয়েছে বলে মনে করি।

এই বইয়ের পরতে পরতে জীবনবোধের গল্প, মানুষের সূক্ষ্ম আবেগের অদ্ভুত বর্ণনা। যা পড়ে উপলব্ধি করতে গেলে নিজেকে খুব দিশেহারা লাগে। তাই আমিও আপাতত দিশেহারা অবস্হায় আছি।
— Apr 11, 2017 08:20PM
শঙ্খরঙা জল

flag

Sami’s Previous Updates

Sami Choudhury
Sami Choudhury is on page 31 of 172
দৃশ্যকাব্য বলে সাহিত্যের কোন ধারা থাকলে উপন্যাসটিকে আমি সেই ধারায় ফেলবো। প্রকৃতির এতো চমৎকার বর্ণনা পড়ে মনে হয় যেন কোন শিল্পীর রংতুলির আঁচড়ে আঁকা ছবি চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এতো স্বল্প পরিসরে চরিত্রগুলো যদিও এখনও তেমন ডালপালা বিস্তার করেনি, কিন্তু কাহিনীর জাদুবাস্তবতা ঠিকই পাঠক মনকে ছুঁয়ে যাচ্ছে। আশা করি পছন্দের বইয়ের তালিকায় একে স্হান দেয়া যাবে।
— Apr 10, 2017 10:22PM
শঙ্খরঙা জল


No comments have been added yet.