পাঁজরে দাঁড়ের শব্দ Quotes

Rate this book
Clear rating
পাঁজরে দাঁড়ের শব্দ পাঁজরে দাঁড়ের শব্দ by Shankha Ghosh
21 ratings, 4.19 average rating, 3 reviews
পাঁজরে দাঁড়ের শব্দ Quotes Showing 1-3 of 3
“দিগন্ত ব্যথিত করে পূর্ণিমা উপুড় হয়ে আছে
ছল ছল করে ওঠে মাঠে জমে-থাকা বৃষ্টিজল
বারুণী, আলোয় ওঠো প্রবাহতরল মুখ নিয়ে।
তার পরে দুই জনে তুলে ফেলো জন্মের পাথর।”
Shankha Ghosh, পাঁজরে দাঁড়ের শব্দ
“তুমি কি কবিতা পড়ো? তুমি কি আমার কথা বোঝো?
ঘরের ভিতরে তুমি? বাইরে একা বসে আছো রকে?
কঠিন লেগেছে বড়ো? চেয়েছিলে আরো সোজাসুজি?
আমি যে তোমাকে পড়ি, আমি যে তোমার কথা বুঝি।”
Shankha Ghosh, পাঁজরে দাঁড়ের শব্দ
“লোকে বলে ভুল, আর আমিও কি জানি না যে ভুল?
তবু তার মাঝখানে ডুবে আছি, যেভাবে মহিষ
নিজেকে নিহিত রাখে নিরুপায় জ্যৈষ্ঠের ডোবায়
বাতাস শুষেছে যার অবশ চোখের অলসতা।”
Shankha Ghosh, পাঁজরে দাঁড়ের শব্দ