Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Leela Majumdar.

Leela Majumdar Leela Majumdar > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-18 of 18
“বুকের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা হয়ে যায়, ফোঁপরা হয়ে যায়, দুনিয়াতে হরেক রকমের ভালো জিনিস আছে, কিন্তু কিচ্ছু দিয়েই আর সে ফাঁকা ভরানো যায় না, বোগিদাদা; ঘর ছেড়ে, ঘরের মানুষ ছেড়ে তাই বেরিয়ে পরতে হয়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“নারী-শিক্ষা যখন ভালো মতন চালু হয়নি, মেয়েরা ঘর ছেড়ে তখনও বাইরে আসে না— সেই যুগেও বাংলা সাহিত্যে যতজন উল্লেখযোগ্য লেখিকা ছিলেন, তার তুলনায় এখন বহু রকম সুযোগ-সুবিধা সত্ত্বেও লেখিকার সংখ্যা এত কম কেন? ...অন্য গল্প-কবিতার কথা বাদ দিলেও, শিশু-সাহিত্যে তো মেয়েরা অনেক কিছু দিতে পারতেন। বস্তুত, শিশুদের সম্পর্কে মেয়েদের অভিজ্ঞতা নিশ্চিত হাজারগুণ বেশি। বাচ্চা ছেলেমেয়েদের গল্প বলেও ভোলাতে হয় তাঁদের। সেই হিসেবে, শিশু-সাহিত্যটাই মেয়েদের একচেটিয়া হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা তা নয়। পৃথিবীর নাম-করা লেখিকাদের মধ্যে অনেকেই বাচ্চাদের জন্য এক লাইনও লেখেননি! এও এক অদ্ভুত ব্যাপার।”
Leela Majumdar
“এই বলি শোন। চাটাই দিয়ে জানালা বন্ধ করে ঝাঁপিঝুঁপি হয়ে শুয়ে থাকি। শরীরটা গরমের মধ্যে আরামে শুয়ে থাকে কিন্তু মনটা ওই বাইরে বাইরে শীতের মধ্যে পাতা খসার শুকনো গন্ধের মধ্যে, ঝোড়ো বাতাসের মধ্যে হু হু করে বেড়ায়।"
"কেন?"
"আরে চারিদিক অন্ধকার হয়ে গেলে শরীরের চোখ তো বন্ধ হবেই, আর শরীরের চোখ বন্ধ হলে মনের চোখ খুলবে না?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“দুঃখ কি আর চিরকালের মত ঘোচে, বোগিদাদা? সমুদ্রের ঢেউয়ের মত বারবার ফিরে আসে।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“সুন্দর জিনিস চেনো না? সাদা চোখে কালো কুচ্ছিত, নকল আলোয় চমৎকার।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“নিমাইখুড়াে আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরেমোতি দিয়েছিলো, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি৷’
তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল, তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি তিনদিন তিনরাত ধরে মামাবাড়িসুদ্ধ কেউ খায়ওনি ঘুমােয়ওনি। বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল।”
Leela Majumdar, পদিপিসির বর্মিবাক্স
“জন্তুজানোয়ার কে ভালবাসা চারটি খানি কথা নয় দিদি। একটা কুকুর কী একটা বেড়াল ঘরে বেঁধে রেখে তাকে আদর করলেই কি আর ভালবাসা হলো?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“যেদিন কাদা-চিংড়ির ছ্যাঁচড়া মুখে রুচবে না, আর বাংলা ভাষা কানে মিষ্টি ঠেকবে না, সেদিন কিন্তু ঘোর দুর্দিন। উন্নতি হইতে সাবধান। শেষটা না পা পিছলে আলুর দম হয়।”
Leela Majumdar
“কিসের গাছ হয় আর কিসের হয় না তার তুমিই বা কি জানো বোগিদাদা? যারই বুকের মধ্যে শেকড়ের কলি আছে তারই গাছ হয়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“উত্তর মেরুতেও ঘুরে এসেছি। ভয় কোথায় নেই বলতে পারো?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“আমাদের বাড়িতেও যারা কাজকাম করত, তারা মাঝে মাঝে সরল মনে বেশ মজার কথা বলত। একবার দেখা গেল খৃশ্চান বেয়ারা খৃশ্চান রাঁধুনের হাতে খেতে রাজি নয়। কারণ জিজ্ঞাসা করতেই সে বলল, ‘সে কি করে খাব ? ওর যে ছােট জাত।’

আমার বাবা অবাক হলেন, “তােমরা না খৃশ্চান? বেয়ারা বলল, ‘খৃশ্চান হয়েছি বলেই কি বাপ-পিতেমাে’র ধম্ম ছাড়তে হবে?”
Leela Majumdar, খেরোর খাতা
“চোখ ইজ জ্বলজলিং!”
Leela Majumdar, পদিপিসির বর্মিবাক্স
tags: funny
“বাতাস দিলে তোমাদের বাঁশবনের শিরশির সরসর শব্দ শুনেছ, দিদি? বাতাস থামলে কোথায় থাকে সেই শব্দ?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“সব পক্ষীরাজের কি ডানা গজায় ভেবেছ নাকি? দেখছ না ওর কাঁধের উপরকার হাড় কেমন উঁচু হয়ে রয়েছে? ওর যে ডানার কুঁড়ি রয়েছে, বোগিদাদা। ডানার কুঁড়ি থাকলেও সকলের ডানা গজায় না, গায়ের মধ্যে বন্ধ হয়ে থাকে, একটু খানি জিরুতে দেয় না, সারাটা জীবন জ্বালিয়ে খায়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“দিদিমা বলেছেন খারাপ লোকেরা নেশা করে।"
"তা বলতে পারো তোমাদের ইচ্ছা হলে, তবে কি জানো, খারাপ লোকেরা তো ভাতও খায়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“তোমাদের সঙ্গে আমাদের এই তফাত যে আমরা যা দেখি তাই মেনে নিই। অত 'কি করে হলো' জানতে চাই না। কিছুই মানতে চাও না, এই হলো মুশকিল। আমি একবার খোয়াইয়ের মধ্যে ঘোড়ার কংকাল পেয়েছিলাম, তাও বোধহয় বিশ্বাস করবে না?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“একদিন একজনের টেবিল থেকে কাচের কাগজ-চাপা সরে যাওয়া খুব জরুরি কাগজপত্র পাখার হাওয়ায় ছােটখাটো একটা ঘূর্ণি তুলে, ঘরময় চক্রাকারে ঘুরতে লাগল। বােঝা গেল যে-কোনাে সময়ে তারা আকিয়াব যাত্রা করবে।

কর্মচারিণীরা ঘণ্টি বাজালেন, অনিমেষকে হাঁকডাক করলেন। দুঃখের বিষয় অনিমেষ অনুপস্থিত এবং জরুরি কাগজ সামলানাে ফরাশের কাজ নয়, কাজেই তারা চুপ করে বসে রইল। শেষটা আর টিকতে না পেরে, আমিই উঠে কাগজগুলাে কুড়িয়ে আবার চাপা দিয়ে রাখলাম।

কর্মচারিণীরা হাঁ-হাঁ করে ছুটে এলেন, ‘ও কি করছেন দিদি, ও-তো পিওনের কাজ।’ আমি বললাম, ‘শুধু কি এই? আমাদের বাড়ির গােছলখানার নালা বন্ধ হলে, অনেক সময় তা-ও সাফ করি!”
Leela Majumdar, খেরোর খাতা
“জানালার চাটাইয়ে, দোরের দুই পাশে আমার মা নিজের হাতে ফুল লতাপাতা মাছ শাঁখ এসব এঁকে রাখে। সে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, বোগিদাদা, মনে হয় মনের পাখি ডানা ঝাপটানি বন্ধ করে বাসায় এসে বসুক।”
Leela Majumdar, হলদে পাখির পালক

All Quotes | Add A Quote