Akash Saha > Akash's Quotes

Showing 1-12 of 12
sort by

  • #1
    Syed Mujtaba Ali
    “কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক,বাজে তর্কে খুব মজবুত ।”
    Syed Mujtaba Ali, দেশে বিদেশে
    tags: humor

  • #2
    জহির রায়হান
    “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”
    Zahir Raihan, আরেক ফাল্গুন

  • #3
    জহির রায়হান
    “ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।”
    Zahir Raihan, আর কতদিন

  • #4
    Ivan Turgenev
    “We sit in the mud, my friend, and reach for the stars.”
    Ivan Turgenev, Fathers and Sons

  • #5
    Syed Mujtaba Ali
    “ভেবে-চিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঁড় পাঠক বই কেনে প্রথমে দাঁত-মুখ খিঁচিয়ে, তারপর চেখে চেখে সুখ করে করে, এবং সর্বশেষে সে কেনে ক্ষ্যাপার মত, এবং চুর হয়ে থাকে মধ্যিখানে। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না।”
    Syed Mujtaba Ali

  • #6
    Syed Mujtaba Ali
    “কে বল সহজ, ফাঁকা যাহা তারে, কাঁধেতে বহিতে যাওয়া।
    জীবন যতই ফাঁকা হয়ে যায়, ততই কঠিন বওয়া।”
    Syed Mujtaba Ali, শবনম
    tags: life

  • #7
    Syed Mujtaba Ali
    “প্রেম গোপন রাখাতে যে গভীর আনন্দ আছে তার থেকে আমি তাকে বঞ্চিত করতে যাব কেন? শুনেছি প্রথম গর্ভধারণ করে বহু মাতা সেটা যত দিন পারে গোপন রাখে। নিভৃতে আপন মনে সেই ক্ষুদ্র শিশুটির কথা ধ্যান করতে করতে সে চলে যায় স্বর্গলোকপানে, যেখান থেকে মুখে হাসি নিয়ে নেমে আসবে এই শিশুটি। ”
    Syed Mujtaba Ali, শবনম

  • #8
    Jibanananda Das
    “যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস—আকাশ তোমার।
    জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি;”
    Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

  • #9
    Imtiar Shamim
    “আমাদের ক্যাপ্টেন জাতীয় পতাকা উত্তোলনের ঘোষণা দিতেই মৌলবি স্যার নড়ে চড়ে উঠেন, "দাঁড়াও। এই জাতীয় পতাকা তো এখন পাল্টে যাবে(শেখ মুজিবের মৃত্যুর পরদিন)। এটা তুলে আর কি হবে?"

    গেম স্যার মিন মিন করে বলার চেষ্টা করেন, তুলুক না। এখনও তো ঘোষণা দেয় নাই।

    .....

    মৌলভী স্যার তার বয়ান শুরু করেন। "এখন থেলে এসেম্বলি শুরু হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে। শপথ নেয়ার আগে সবাইকে সূরা ফাতেহা পড়তে হবে। যার যেরকম ইচ্ছা সেরকম পোশাক পরে আসা চলবে না। কেননা সরকার জাতীয় পোশাক ঠিক করেছে। ছাত্রদের সবাইকে পাজামা পাঞ্জাবি আর টুপি পরে আসতে হবে। ছাত্রীদের পরতে হবে সেলোয়ার কামিজের সঙ্গে বিছানার চাদরের মতো বড় ওড়না। আল্লাহ কখনো সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। মাদ্রাসা তুলতে চেয়েছিল, এখন সারা গুষ্টিসহ নিজেই উঠে গেছে।

    ....

    ঐ জয় বাংলা কাদের স্লোগান? কাফেরদের, বুঝতে পেরেছ? জয় হিন্দের সঙ্গে মিলিয়ে স্লোগান বানিয়েছে জয় বাংলা। কেনো না ওরা মুসলমান ভাইদের একসঙ্গে থাকতে দিতে চায় নি। ওরা কখনো জয় বাংলাদেশ বলে না। কেনো? কারণ ওরা চায় শিক্ষা, ভাষা সংস্কৃতির দোহাই দিয়ে দুই বাংলাকে এক করে ফেলতে। সব গালগপ্পো”
    Imtiar Shamim, আমরা হেঁটেছি যারা

  • #10
    Leigh Bardugo
    “Anything else?” asked Matthias.
    “I like singing,” said Alys.
    Wylan shook his head frantically, mouthing, No, no, no.
    “Shall I sing?” Alys asked hopefully. “Bajan says that I’m good enough to be on the stage.”
    “Maybe we save that for later—” suggested Jesper.
    Alys’ lower lip began to wobble like a plate about to break.
    “Sing,” Matthias blurted, “by all means, sing.”
    And then the real nightmare began.
    It wasn’t that Alys was so bad, she just never stopped. She sang between bites of food. She sang while she was walking through the graves. She sang from behind a bush when she needed to relieve herself. When she finally dozed off, she hummed in her sleep.
    “Maybe this was Van Eck’s plan all along,” Kaz said glumly when they’d assembled outside the tomb again.
    “To drive us mad?” said Nina. “It’s working.”
    Jesper shut his eyes and groaned. “Diabolical.”
    Leigh Bardugo, Crooked Kingdom

  • #11
    Rainer Maria Rilke
    “You who never arrived
    in my arms, Beloved, who were lost
    from the start,
    I don't even know what songs
    would please you. I have given up trying
    to recognize you in the surging wave of
    the next moment. All the immense
    images in me -- the far-off, deeply-felt landscape,
    cities, towers, and bridges, and un-
    suspected turns in the path,
    and those powerful lands that were once
    pulsing with the life of the gods--
    all rise within me to mean
    you, who forever elude me.

    You, Beloved, who are all
    the gardens I have ever gazed at,
    longing. An open window
    in a country house-- , and you almost
    stepped out, pensive, to meet me. Streets that I chanced
    upon,--
    you had just walked down them and vanished.
    And sometimes, in a shop, the mirrors
    were still dizzy with your presence and, startled, gave back
    my too-sudden image. Who knows? Perhaps the same
    bird echoed through both of us
    yesterday, separate, in the evening... ”
    rainer maria rilke

  • #12
    Mahasweta Devi
    “সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়।
    অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের।
    আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়।
    সময় সব পারে।”
    Mahasweta Devi, Mother of 1084



Rss