Saiful Islam > Saiful's Quotes

Showing 1-22 of 22
sort by

  • #1
    Ahmed Sofa
    “সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকেন। বাইরে তারা যতোই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুন না কেনো ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না। যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে, সেখানে ব্যক্তিকে অনিবাৰ্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়। সৃষ্টিধর্মের নিয়ম ছাড়া বাইরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না।”
    Ahmed Sofa, যদ্যপি আমার গুরু

  • #2
    Sunil Gangopadhyay
    “তোমাকে যখন দেখি, তার
    চেয়ে বেশি দেখি
    যখন দেখি না।
    চড়ুই পাখিরা জানে
    আমি কার প্রতিক্ষায় বসে আছি-
    তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
    সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
    দেখা দাও, দেখা দাও,
    পরমুহূর্তেই ফের চোখ মুছি।
    হেসে বলি,
    তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!”
    Sunil Gangopadhyay

  • #3
    Sunil Gangopadhyay
    “তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইলো । আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে । ওরা বসেই রইলো । ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে । বাতাস বইছে বেশ জোরে । বজরাগুলো ও ফিরে যাচ্ছে । সবাই ঘরে ফিরছে । এই দুজনের যেন কোনো ঘরবাড়ি নেই, কথাও ফিরতে হবেনা । এরকম একটি অনন্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে ।”
    Sunil Gangopadhyay, প্রথম আলো ১

  • #4
    “বয়সের ধর্ম তাহার স্বভাব-ধর্মের কাছে পরাজয় মানিয়াছে- রাইকমল”
    তারাশংকর বন্দ্যোপাধ্যায়

  • #5
    Munier Choudhury
    “আপা বলেছে, কাঁদলে মানুষ বোকা হয়ে যায়। না বুঝলেই কান্না পায়। বুঝলে চোখের পানি নাকি শুকিয়ে যায়। চোখের ভেতর আগুন জ্বলে ওঠে, দাউ দাউ করে।”
    Munier Choudhury, কবর

  • #6
    Manik Bandopadhyay
    “পিসি মরিলে যে কাঠ দিয়া তাহাকে পোড়ানো হইবে, তাহার ঘরেরই অর্ধেকটা জুড়িয়া সেগুলি সাজাইয়া রাখা হইয়াছে। পিসি আজকাল কথা বলিতে পারেনা। মাথা উচু করিয়া মুখে আঙুল দিয়া মতিকে তার পিপাসা জানায়। মতি কিন্তু ইনেক্ষণ দেখিতে পাইয়াও নড়েনা।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #7
    Manik Bandopadhyay
    “বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতগুলি স্তর আছে, বিশেষ কোন উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটোনা যেন চাবির মত মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়াও মানুষ জানিত না।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #8
    Manik Bandopadhyay
    “শব্দের মানে তারাই ঠিক করে, যে বলে আর যে শোনে। কাজ ও উদ্দেশ্যের বেলাতেও তাই। কি ব্যাপক মানুষের ব্যক্তিগত স্বাধীনতা!”
    Manik Bandopadhyay, চতুষ্কোণ

  • #9
    Manik Bandopadhyay
    “রিণি আশ্চর্য হয় না। কোথাও কিছু নাই, হঠাৎ খাপছাড়া উত্তেজনার সঙ্গে খুব দরকারি একটা কথা বলিতে চাওয়া, রিণি তার মানে জানে। ঠিক এমনিভাবে ওরা চিরদিন কথাটা জানায়। বলার সুযোগ যখন থাকে তখন কিছু বলে না, আজকালের মধ্যে আবার সুযোগ আসিবে জানিয়াও অপেক্ষা করিতে পারে না, অসময়ে ব্যস্ত হইয়া ওঠে।”
    Manik Bandopadhyay, চতুষ্কোণ

  • #10
    Manik Bandopadhyay
    “জীবনের স্রোতে ভাসিয়া চলিতে চলিতে একটি বিচ্ছিন্ন ফুল অস্থায়ী বাধায় আটকাইয়া গিয়াছে, ভাবিতেছে এইখানে বুঝি তার ভাসিয়া চলার শেষ, আবার তাকে ভাসিয়া যাওয়ার সুযোগ দিতে হইবে তার নিজস্ব পরিণতি, স্থায়ী সার্থকতার দিকে।”
    Manik Bandopadhyay, চতুষ্কোণ

  • #11
    Abu Ishaque
    “তখন দুর্ভিক্ষ সবে দেখা দিয়েছে। দুর্নামের ভয়ে স্বামী পরিত্যক্তা জয়গুন তখনও ঘরের বার হয়নি। খেতে না পাওয়ায় তার বুকে দুধ ছিল না। দুধের শিশু দুধ না পেয়ে শুকনো পাটখড়ির মত হয়েছিল। শেষে ধুকতে ধুকতে একদিন মারা গেল। তাকে কবর দিতে কাফনের কাপড় জোটেনি। এই বোম্বাই শাড়ীটার অর্ধেক দিয়ে কাফন পরিয়ে যখন কবরে নামান হয় তখন জয়গুন বিলাপ করতে করতে বলেছিল—“আইজ তোরে বউ সাজাইয়া দিলাম।”
    Abu Ishaque, সূর্য-দীঘল বাড়ী

  • #12
    Ahmed Sofa
    “অজগরের শ্বাসের মধ্যে কোনো প্রাণী যখন পড়ে যায় এবং আস্তে আস্তে চরম সর্বনাশের দিকে ছুটতে থাকে, আমার রক্তের মধ্যেও সর্বনাশের সেরকম নেধাই এখন কাজ করতে আরম্ভ করেছে।”
    Ahmed Sofa, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

  • #13
    Samaresh Majumdar
    “শোক যখন দগদগে তখন মানুষ নিজেকে যে কোন উপায়েই হোক বেশী কষ্ট দিতে ভালবাসে। সে সময় আপত্তি জানালে হিতে বিপরীত হবার আশঙ্কা বেশী।”
    Samaresh Majumdar, কালপুরুষ

  • #14
    Samaresh Majumdar
    “মেয়েদের শৈশব বড় দেরিতে কাটে।”
    Samaresh Majumdar, কালপুরুষ

  • #15
    Samaresh Majumdar
    “আমরা কতগুলো নিয়ম নিজেরাই তৈরি করে নিয়েছি রুচি এবং শোভনতার দেওয়াল দিয়ে। আমরা চাই সবাই তার মধ্যে আটকে থাকুক। অন্যথা হলেই সব কিছু এলোমেলো হয়ে গেল বলে ভয় পাই।”
    Samaresh Majumdar, কালপুরুষ

  • #16
    Hasan Azizul Huq
    “গাঁয়ের আদ্দেকের বেশি মানুষ অ্যাকন ন্যংটো থাকছে, দিনের বেলায় বেরুইতে পারছে না। যারা বেরুইচে, ভাগ্যিস তাদের শরম নাই- বুড়ো-বুড়ি, রোগে-শোকে মরা মানুষ— তাদের ইজ্জত থাকল, না থাকল না, কে সি কথা ভাবছে? কিছুই নাই, কিছুই নাই! যুদ্ধতেই এই!”
    Hasan Azizul Huq, আগুনপাখি

  • #17
    Hasan Azizul Huq
    “কলকেতার রাস্তায় ডেরেন দিয়ে কলকল করে মানুষের রক্ত বয়ে যেছে। মোসলমানের রক্ত, হিঁদুর রক্ত। আলেদা কিছুই লয়, একই রক্ত। ঐ ডেরেনে হিন্দু-মোসলমান এক।”
    Hasan Azizul Huq, আগুনপাখি

  • #18
    রবিন জামান খান (Robin Zaman Khan)
    “জীবন যখন যেভাবে প্রবাহিত হয় মানুষকেও সেভাবেই তাল মিলিয়ে চলতে হয়। কখনো জীবনের ওপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে, আবার কখনো-কখনো নিজেকে ছেড়ে দিতে হয় ভাগ্যের হাতে। কিছুটা ভাগ্য আর কিছুটা কর্মফলের সংমিশ্রণের দোলাচলেই প্রবাহিত হয় প্রতিটি মানুষের জীবন।”
    রবিন জামান খান, সপ্তরিপু

  • #19
    William Shakespeare
    “The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.”
    William Shakespeare, As You Like It

  • #20
    William Shakespeare
    “Love all, trust a few,
    Do wrong to none: be able for thine enemy
    Rather in power than use; and keep thy friend
    Under thy own life's key: be check'd for silence,
    But never tax'd for speech.”
    William Shakespeare, All's Well That Ends Well

  • #21
    William Shakespeare
    “These violent delights have violent ends
    And in their triumph die, like fire and powder,
    Which as they kiss consume. The sweetest honey
    Is loathsome in his own deliciousness
    And in the taste confounds the appetite.
    Therefore love moderately; long love doth so;
    Too swift arrives as tardy as too slow.”
    William Shakespeare, Romeo and Juliet

  • #22
    Ahmed Sofa
    “কংক্রিটে বেড়ে ওঠা ফুল দেখে প্রাণে যে হিল্লোল জাগে,অন্য ফুলে তেমন হয়না কেন?”
    Ahmed Sofa, পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ



Rss