Shadmin Islam Prova > Shadmin Islam's Quotes

Showing 1-30 of 34
« previous 1
sort by

  • #1
    Rainer Maria Rilke
    “Perhaps all the dragons in our lives are princesses who are only waiting to see us act, just once, with beauty and courage. Perhaps everything that frightens us is, in its deepest essence, something helpless that wants our love.”
    Rainer Maria Rilke, Letters to a Young Poet

  • #2
    Rainer Maria Rilke
    “Have patience with everything that remains unsolved in your heart.
    ...live in the question.”
    Rainer Maria Rilke, Letters to a Young Poet

  • #3
    Charles Bukowski
    “If you're going to try, go all the way. Otherwise, don't even start. This could mean losing girlfriends, wives, relatives and maybe even your mind. It could mean not eating for three or four days. It could mean freezing on a park bench. It could mean jail. It could mean derision. It could mean mockery--isolation. Isolation is the gift. All the others are a test of your endurance, of how much you really want to do it. And, you'll do it, despite rejection and the worst odds. And it will be better than anything else you can imagine. If you're going to try, go all the way. There is no other feeling like that. You will be alone with the gods, and the nights will flame with fire. You will ride life straight to perfect laughter. It's the only good fight there is.”
    Charles Bukowski, What Matters Most is How Well You Walk Through the Fire

  • #4
    Rainbow Rowell
    “Eleanor was right. She never looked nice. She looked like art, and art wasn't supposed to look nice; it was supposed to make you feel something.”
    Rainbow Rowell, Eleanor & Park

  • #5
    Kazi Nazrul Islam
    “আমাকে বিদ্রোহী বলে খামখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এ নিরীহ জাতটাকে আঁচড়ে-কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা-কলুষিত-পুরাতন-পঁচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে।

    যেদিন আমি চলে যাব, সেদিন হয়ত বা বড় বড় সভা হবে। কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়ত আমার নামে। দেশপ্রেমী,ত্যাগী,বীর,বিদ্রোহী- বিশেষনের পর বিশেষন। টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে। বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ্য দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পার চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ কোর। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেষা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বোল বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ।”
    Kazi Nazrul Islam, Kazi Nazrul Islam: Selected Prose

  • #6
    Rabindranath Tagore
    “আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস্‌, এবং নিজের বাক্‌চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।”
    Rabindranath Tagore

  • #7
    মহিউদ্দিন আহমদ
    “বাঙালি আবেগপ্রবণ জাতি। এ নিয়ে আমরা শ্লাঘা অনুভব করি। কিন্তু বিষয়টা সব সময় গৌরবের নয়। আবেগ যুক্তিকে ঢেকে দেয়, জিজ্ঞাসার পথ রুদ্ধ করে ফেলে, মীমাংসার পথ করে দেয় কঠিন। অতি আবেগের কারণে আমরা জাতিগতভাবে এখনো ইতিহাসমনস্ক হতে পারিনি। আর সে জন্যই আমরা ইতিহাসের চরিত্র নির্মাণ করতে ব্যর্থ হয়েছি বারবার। যা তৈরি করেছি, তা হলো কতগুলো কল্পকাহিনি বা মিথ ।
    আমাদের সবকিছু বাড়িয়ে বলার অভ্যাস। অতিরঞ্জন আমাদের জীবনের অপরিহার্য অনুষঙ্গ।”
    মহিউদ্দিন আহমেদ

  • #8
    Rabindranath Tagore
    “যখন তুমি সত্য কথা বলবার জন্য নিন্দা কর না, কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বল, তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে।”
    Rabindranath Tagore

  • #9
    Rudra Mohammad Shahidullah
    “থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
    একলা থাকার খুব দুপুরে
    একটি ঘুঘু ডাকুক।”
    রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

  • #10
    Rudra Mohammad Shahidullah
    “কিছুটা তো চাই-- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
    অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
    কিছুটা তো চাই, কিছুটা তো চাই।

    - অভিমানের খেয়া”
    Rudra Mohammad Shahidullah

  • #11
    Rudra Mohammad Shahidullah
    “নির্দিষ্ট আবাসহীন বাউল যেন
    জীবন নামে একতারাটি
    আপন মনে বাজিয়ে ফিরি
    শহর জুড়ে ঘর বেধেছি স্বাধীনতায়
    আত্মগত আমি আবার
    নিজের কাছে প্রশ্ন করি
    নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
    শব্দ কেন?”
    Rudra Mohammad Shahidullah

  • #12
    Rudra Mohammad Shahidullah
    “চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ'মে আছে?
    কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা।”
    Rudra Mohammad Shahidullah

  • #13
    Rudra Mohammad Shahidullah
    “বাইরে এবং বুকের মধ্যে
    হিয়ার ভেতর...হিয়ার মধ্যে
    হারানো এক হলদে পাখি উড়ছে বসছে
    দুলছে, যেন শৈশবে সেই দোলনা খেলা...
    হায়রে আমার বয়স হয় না!”
    Rudra Mohammad Shahidullah

  • #14
    Rudra Mohammad Shahidullah
    “সোজা হয়ে দাঁড়াবার প্রাকৃতিক প্রবণতা যার
    শরীরে কোথাও আর একবিন্দু অবশিষ্ট নেই,
    যে জানে অমেরুদণ্ডী প্রাণীদের বুক ঘ'ষে চলা।

    পায়ের গন্ধের প্রতি যার আছে দুর্নিবার ঝোঁক,
    যে শিখেছে পা চাটার ছলাকলা, বিচিত্র কৌশল,
    কুকুরের মতো যার লাথি খেতে আহ্লাদ জাগে।

    স্বেচ্ছায় বাড়িয়ে রেখে পশ্চাতের মাংসময় ভূমি
    যে পারে প্রভুর জন্যে এনে দিতে লাথির আরাম,
    'জি হুজুর' ছাড়া আর সব শব্দ যে গিয়েছে ভুলে।

    যার কোনো স্মৃতি নেই, ব্যক্তিগত দুঃখ-সুখ নেই,
    কি স্বপ্নে কি জাগরণে হুজুরের জুতো মোবারক
    জেগে থাকে মাথার ভেতরে যার মস্তিষ্কের মতো।

    একান্ত তারই জন্যে হুজুরের দরোজাটা খোলা,
    এ-সময়ে সেই পাবে সৌভাগ্যের সুগোপন সিঁড়ি।

    (যোগ্যতা)”
    Rudra Mohammad Shahidullah, মৌলিক মুখোশ

  • #15
    Rudra Mohammad Shahidullah
    “কতিপয় হিজড়া-পণ্ডিত আর মূর্খ নেতাদের ডিনার টেবিলে
    মুখ থুবড়ে পড়ে আছে বিষন্ন বাংলাদেশ উচ্ছিষ্ট হাড়ের মতো।”
    Rudra Mohammad Shahidullah, উপদ্রুত উপকূল

  • #16
    Rudra Mohammad Shahidullah
    “দিচ্ছো ভীষোন যন্ত্রনা
    বুঝতে কেন পারছো না ছাই
    মানুষ আমি, যন্ত্র না।”
    Rudra Mohammad Shahidullah, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা

  • #17
    Sunil Gangopadhyay
    “অন্ধকার শশ্বানে ভীরু ভয় পায়
    সাধক সেখানে সিদ্ধি লাভ করে”
    Sunil Gangopadhyay

  • #18
    Sunil Gangopadhyay
    “আত্মগোপন করতে গিয়ে কিছুদিন পর অনেকে আত্মপরিচয়টাই ভুলে যায়।”
    Sunil Gangopadhyay, পূর্ব-পশ্চিম

  • #19
    Sunil Gangopadhyay
    “কৃতজ্ঞতা একটা বিষম বোঝা। অনেকেই সারাজীবন এ বোঝা বহনে অক্ষম। তাই এই বোঝা ঝেড়ে ফেলে উপকারী ব্যক্তির শত্রুতা করে তারা স্বস্তি বোধ করে।”
    Sunil Gangopadhyay, Those Days | Sei Somoy

  • #20
    Sunil Gangopadhyay
    “ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশী বিচিত্র এবং গতিবেগও প্রচন্ড”
    Sunil Gangopadhyay, Those Days | Sei Somoy

  • #21
    Sunil Gangopadhyay
    “আমি এখনও কোনও পাখির ভাষা জানি না বটে, কিন্তু গাছের ভাষা জানি। একরকম দুরকম গাছ নয়, অনেকরকম গাছের​। সুতরাং ইস্টিকুতুম পাখিটির সঙ্গে কথা বলবার জন্য আমি দেবদারু গাছকে অনুবাদক হবার জন্য অনুরোধ করি।
    আমাদের সংলাপের মধ্যপথে পাশের রাধাচূড়া গাছটি হেসে ওঠে। হাসির কোনও অনুবাদ করবার দরকার হয় না, পাখিটি ও আমি একসঙ্গে বুঝি।

    পাখিটি তখন জানাল্, যে খবর তুমি গোপনে চেয়েছিলে, তা সর্বজনীন হয়ে গেল। এমন অনুবাদের ভাষায় কথা কইতে গিয়ে আমি আগেও অনেকবার নিরাশ হয়েছি। যেমন, প্রিয় নারীর ভাষা বোঝা কত শক্ত। তার চেয়েও শক্ত তাকে আমার ভাষা বোঝানো। সেই নারী রাজপথকে মনে করে মশারি। আর দুঃখকে মনে করে সাঁতার। সেই জন্য আমি পাহাড় ও নদীর সাহায্য চেয়েছি। নদীর ভাষা নারীরা বোঝে, কিন্তু নদীমাত্রই বিশ্বাসঘাতক। নদীও নারীকে চাই। আমার কথা না জানিয়ে, নদী সেই নারীকে তার নিজস্ব আকাঙ্খার কাথা জানায়।

    পাহাড়েরও পখ্খপাতিত্ব আছে। সে এক নারীর বদলে অন্য নারীর প্রতি উপমা বদল করে। যাকে আমি মরাল গ্রীবা বলেছি, তাকে সে মাধবীলতা বলে।

    একমাত্র বিশ্বাস করা যায় রাত্রির আকাশকে। উদার উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে। কিন্তু প্রকৃত নিঃসঙ্গ না হলে সেরকম আকাশ কেউ দেখতে পায় না কখনও।

    তাই বলা হয় না, বলা হয় না, কিছুই বলা হয় না!”
    Sunil Gangopadhyay, আমি কি বাঙালি?
    tags: love

  • #22
    Sunil Gangopadhyay
    “যারা প্রথম কোনও সংস্কার ভাঙে, তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনও পথ দেখায়, তাদের তৈরি থাকতে হয় পথের অনেক বাধার জন্য। যারা মুক্তি অভিলাষী, তাদের খুলতে হয় অনেক বন্ধ দ্বার। আবার এ কথাও ঠিক, যারা পথিকৃৎ, তারা অত্যুৎসাহে কিছুটা বাড়াবাড়িও করে ফেলে, অনেক সময় তাদের স্বাধীন চেতনা ঔদ্ধত্যের মতন মনে হয়, প্রকট নতুনত্ব মনে হয় দৃষ্টিকটু।”
    Sunil Gangopadhyay, প্রথম আলো ১

  • #23
    Sunil Gangopadhyay
    “সাহিত্য একটা তীব্র নেশা, রক্তের সঙ্গে মিশে যায়, যাকে একবার এই নেশা ধরে, তার আর অন্য কোনো গতি থাকে না। আবার এ কথাও হয়তো ঠিক, অনেক লেখুই এক এক সময় এই নেশা থেকে মুক্তি পেতে চায়! সাহিত্য সৃষ্টিতে খ্যাতি-কীর্তি-অর্থের সম্ভাবনা আছে বটে, কিন্তু তার জন্য লেখককে ভেতরে ভেতরে কত কষ্ট যে সহ্য করতে হয়! এক একসময় রক্ত ক্ষরণের মধ্যে মিশে যায় শব্দের বিষ, তা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয়।”
    Sunil Gangopadhyay

  • #24
    Sunil Gangopadhyay
    “আমার দৃঢ় ধারণা ওর ভগবান ওকে সেই অনুমতি দেবেন না। এই সব ভগবান টগবানেরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়।”
    Sunil Gangopadhyay, ছবির দেশে, কবিতার দেশে

  • #25
    Syed Waliullah
    “সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, বিরুদ্ধ ইচ্ছার দ্বারা চালিত, দো-মনা খুশির বশের মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না। এ সমাজে কোনো মেয়ে আত্নহত্যা করবে বলে একবার ঘোষণা করে সে মনের ভয়ে আবার বিপরীত কথা বলতে পারে না। সামাজই আত্নহত্যার মাল-মশলা জুগিয়ে দেবে, সর্বোতভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয়, কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাচঁতে দিবে না। মেয়ে লোকের মস্করা সহ্য করবে অতটা দূর্বল নয় সমাজ।”
    Syed Waliullah, লালসালু

  • #26
    Syed Waliullah
    “মহাপ্লাবন হোক, পৃথিবীব্যাপী অগ্নিকাণ্ড হোক, নিদারুণ ভয়ের নিরাশায় রক্ত হিমশীতল হোক, তবু নির্দিষ্ট সীমানা অতিক্রম করার সাহস কার হয়? [তরঙ্গভঙ্গ]”
    Syed Waliullah

  • #27
    Syed Waliullah
    “জীবন কি সত্যিই মৃত্যুর চেয়ে অধিকতর মূল্যবান?”
    Syed Waliullah, চাঁদের অমাবস্যা

  • #28
    “যাঁরা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তাঁরা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না।”
    Satyendra Nath Bose

  • #29
    Manik Bandopadhyay
    “মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে। সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খুঁড়িবার চেষ্টাতেও মানুষ ইতস্তত করে।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #30
    Sunil Gangopadhyay
    “বাল্যকালে একটা ছিল বিষম সুখ
    তখন কোনো বাল্যকালের স্মৃতি ছিল না”
    Sunil Gangopadhyay, কবিতাসমগ্র ২



Rss
« previous 1