Find & Share Quotes with Friends

Kobita Quotes

Quotes tagged as "kobita" Showing 1-4 of 4
“বুকের বাঁ দিকে কোন উপমা থাকে না,
একমাত্র হৃদ্-রোগী জানে।
তুমি এসে শিখিয়েছ -
প্রকৃত একাকী হ'লে
মৃত্যুভয় কেটে যেতে থাকে;
মানুষ গাছের মতো নির্লিপ্ত হয়ে যায়;
কাটা পড়ে, তবু প্রাণে আঘাত লাগে না।”
― Mriganka Sekhar Ganguly

“আমার অসুখ করে।
কী যে অসুখ করে বুঝতে পারি না।
ডাক্তার তাড়া দেয়-
পাঠায় একাকী এক অন্ধকার ঘরে।
আমি ভাবি- এ তোমার বুকের ভেতর।
মেঝেতে পায়ের ছাপ, দেয়ালে নখের।
বোঝা যায় এতোদিন অন্য কেউ ছিল।
চলে গেছে, রেখে গেছে অপেক্ষার দাগ।
এ ঘরে জানলা নেই।
যেটুকু বাতাস ঐ তোমার শ্বাসের।
পরজীবী বেঁচে থাকা।
তুমি যদি রাগ করো,
দমবন্ধ করে রাখো,
আমি তবে বাঁচি কী উপায়।

জানো আমি ভুলে যাই-
ওষুধ সময়ে খেতে,
জল ঠিক মনেও পড়ে না।
ঘাম হ'লে মনে হয় -
ফ্যান তো চালানো ছিল,
বন্ধ হয়েছে ঠিক কবে ?
অথচ তোমার কথা -
মনে পড়ে মনে পড়ে
ভুলতে পারি না।

ওষুধটা কড়া খুব;
ডাক্তার বলেছিল -
ঘুম হ'লে সব সেরে যাবে।
যেন এ ঘুমের কোনো নির্দিষ্ট মানুষ থাকে না।
ইদানিং নিজেকেও ঠিক যেন মানুষ লাগে না;
মনে হয়- কোন ঘড়ি,
দম দিতে ভুলে গেছে কেউ।
তুমিও তো দিনমানে দু'বার তাকাও
বন্ধ হয়ে পড়ে আছি
তাই আর বুঝতে পারো না।”
― Mriganka Sekhar Ganguly

“পাঠককে প্রথমেই জেনে রাখতে হবে, কবিতার কিছু লাইনের মানে থাকে, কিছু লাইনের কোনোই মানে থাকে না। প্রতি লাইনের ব্যখ্যার ইচ্ছে মূঢ়তা ও অসংগত প্রয়াস মাত্র।”
― Sunil Gangoadhyay
tags: kobita

“সত্যিকারের কবিতা অন্বয়ের অতীত, অন্য কারুকে বলা যায় না, তা ব্রহ্মেরই মতন অনুচ্ছিষ্ট।”
― Sunil Gangoadhyay
tags: kobita