Discover new books on Goodreads
Meet your next favorite book
Sadik
https://www.goodreads.com/imsadik1
“কিছু কিছু দৃশ্য ছবি হয়ে বুকে গেঁথে যায় চিরদিনের মতো। দাঁতে দাঁত চেপে ভুলতে চাইলেও আচমকা চোখের সামনে এসে অস্তিত্বের মূল পর্যন্ত নাড়িয়ে দিয়ে যায়। .... এ ছাড়াও আরও কিছু দৃশ্য প্রতিটি মানুষের মনে জমা থাকে। মানুষ ভাবে ভুলে গেছে। অথবা সময় সম্পূর্ণ মুছে ফেলেছে দৃশ্যটা। বাস্তবে তা হওয়ার নয়। অবচেতন মনে ছবি রয়েই যায়। সামান্য সূক্ষ্ম ইঙ্গিতে, অবচেতনের পর্দা সরে গিয়ে, ছবিটা জ্যান্ত হয়ে চোখের সামনে নড়াচড়া করতে থাকে।”
― কাচের দেওয়াল
― কাচের দেওয়াল
“যে-কোনো গভীর আনন্দই গভীর দুঃখ থেকে জন্মায়। গভীরতা না থাকলে দুঃখ বা সুখ কোনোদিনই তেমন করে নিজেকে আচ্ছন্ন করে না বলেই মনে হয়।”
― একটু উষ্ণতার জন্য
― একটু উষ্ণতার জন্য
“.. আসলে তো প্রত্যেকটি মানুষ একেকটি স্বতন্ত্র দ্বীপ। কে কাকে পুরোপুরি জানে? জানা সম্ভব নয়। অন্তর বাহির কারুরই এক হতে পারে না। সে শুধু দোষ ঢাকবার জন্য নয়, বরং এমন জিনিশও আছে মঙ্গলের খাতিরেই যা গোপন রাখা সমীচীন।..”
― তেইশ নম্বর তৈলচিত্র
― তেইশ নম্বর তৈলচিত্র
“একজন মহাপুরুষ বলেছেন— আমি যে তোমার অন্তর্যামী তা কিন্তু এমনিতে নয়। তুমি যতক্ষণ আমাকে ভালবাসো ততক্ষণই আমি তোমার অন্তর্যামী। তোমার ভালবাসাই আমাকে অন্তর্যামী করেছে নইলে আমি তোমার কেউ নই।”
― যাও পাখি
― যাও পাখি
“এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাঁরা চিরকালের জন্য একা হয়ে যান। তখন তাঁরা সেই একাই একটা জগতের মধ্যে বাঁচতে ভালোবাসেন।”
― ইন্দুবালা ভাতের হোটেল
― ইন্দুবালা ভাতের হোটেল
Sadik’s 2025 Year in Books
Take a look at Sadik’s Year in Books, including some fun facts about their reading.
Sadik hasn't connected with his friends on Goodreads, yet.
Favorite Genres
Polls voted on by Sadik
Lists liked by Sadik













