Anik Khan > Quotes > Quote > Mehadi liked it

Anik Khan
“দূর-বালিকা, আমার কথা - খেয়াল করে শুনিও
তোমার আমার দশ পা ফারাক - ইচ্ছা হলে গুনিও।
গোনার ছলে পা পা করে - আমার দিকে আসিও
পাঁচ পা শেষে লাজুক বাঁকা - অল্প খানিক হাসিও।
ছয় পা শেষে ওই হাসিমুখ - অন্যদিকে ঘুরিও
সাত পা শেষে এই কলিজা - অবহেলায় পুড়িও।
পোড়ে যদি তোমার বুকও - পুড়ছি যখন আমিও,
আট পা শেষে থামিও না - নয় পা শেষে থামিও।
নয় পা শেষে থুতনি তুলে - আমার দিকে তাকিয়ো
এক পা, কসম! আমিই যাব - একটু শুধু ডাকিও!”
Anik Khan

No comments have been added yet.