Status Updates From যদ্যপি আমার গুরু

যদ্যপি আমার গুরু যদ্যপি আমার গুরু
by


Status Updates Showing 1-30 of 588

order by

Oyshi
Oyshi is 85% done
তথাপি ভাবতে অবাক লাগে তিনি যে প্রজন্মের মানুষ, সেই প্রজন্মকে কতদূর পেছনে ফেলে এসেছেন। পরবর্তী অনেকগুলো প্রজন্মকে বুদ্ধিবৃত্তি এবং মানসকর্ষণের দীক্ষা দিয়েছেন। বলতে গেলে কিছুই না লিখে শুধুমাত্র সাহচৰ্য, সংস্পর্শের মাধ্যমে কত কত আকৰ্ষিত তরুণচিত্তের মধ্যে প্রশ্নশীলতার অন্ধুর জাগিয়ে তুলেছেন, একথা যখন ভাবি বিস্ময়ে অভিভূত না হয়ে উপায় থাকে না।
Aug 12, 2026 10:58AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is 85% done
স্যার তাঁর স্মৃতির ভাণ্ডে যতো কথা জমা হয়ে আছে সব উজাড় করে দিতে পারলেই যেনো বেঁচে যান। আগে স্যার হিসেব করে কথা বলতেন। কেউ আহত হচ্ছে কি না, সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে আগুপাছু নানারকম ভেবে তার মতামত প্রকাশ করতেন। বর্তমান সময়ে তিনি তার সঞ্চিত কথা নিঃশেষ করে ফেলার একটা নেশা যেনো তাকে পেয়ে বসেছে। বোধহয় তিনি উপলব্ধি করতে পারছেন তার সময় দ্রুত শেষ হয়ে আসছে।
Aug 12, 2026 10:24AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is 85% done
একদিন স্যারের কাছেই সরাসরি প্রশ্ন করে বসলাম, স্যার, আপনি কি চান ওয়ার অ্যান্ড পীসের মতো একটি বড় উপন্যাস লেখার কাজে আমিও হাত দিই? স্যার সোজাসুজি আমার দিকে ভালো করে তাকালেন। হ, এতদিনে বুঝবার পারছেন?
Aug 12, 2026 10:16AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is 53% done
তিনি জবাবটা এভাবে দিলেন, আমি ত কিসিঙ্গারের লগে দেখা করবার গেছিলাম। কিসিঙ্গারের আগের বউটারে আমি চিনতাম। লম্বা নতুন বিউটারে চিনবার পারছিলাম না। সকলের লগে তার বউরে পরিচয় করাইয়া দিয়া বলছিলেন, মাই স্টুডেন্টস। স্যার বললেন, আমার ত কাপড়াচোপড় অত আছিল না। এই পাজামা পাঞ্জাবি চাদর আর মুখে দাড়ি। কিসিঙ্গারের বউ জিগাইলেন, অলসো ওয়াজ হি ইউর স্টুডেন্ট? কিসিঙ্গার কইলেন, নো নো, হি ওয়াজ মাই কলিগ। এইডাই অইল আসল ঘটনা।
Aug 12, 2026 10:11AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
স্যার বললেন, বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষাভুষা, মুটেমজুর—এরা কথা কয় দেইখ্যাই ত কবি কবিতা লিখতে পারে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না, হের লাইগ্যা অখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা অয় না।
Aug 11, 2026 12:12AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
স্যার বললেন, রবীন্দ্রনাথ বড় লেখক, মানুষ হিসাবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষদের ধারে কাছেও আসতে পারেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে। বড় মানুষরা আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সেরকম আচরণ না করলেও চলে। হের লাইগ্যা প্লেটো তার রিপাবলিক থ্যাইক্যা কবিগো নির্বাসনে পাঠাইবার কথা বলছিল।
Aug 11, 2026 12:12AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is on page 36 of 110
Aug 10, 2026 11:20PM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
খদ্দরের চাদরটি কাঁধের ওপর ঝুলিয়ে বললেন, একটু ঘুইর‍্যা আহি। ড. রওনক জাহান বললেন, ওমা, এই বেশে আপনি কোথায় চললেন?

স্যার বললেন, ওই যে লোকে কয় কিসিঞ্জার সাব আইছেন, একটু মোলাকাত কইর‍্যা আহি।
Aug 10, 2026 11:15PM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
আমি রাজ্জাক স্যারের কোনো কথা শুনিনি। তিনি যা বলেছেন, উলটো কাজ করেছি। আমি সে সময়ে বাঁশি বাজাতে চেষ্টা করছিলাম। এমন কিছু বাজাতে শিখিনি, তবু শুধু তাকে নয়, তার পরিবারের প্রায় সবাইকে আমার সে বর্বর বাজনা শুনতে বাধ্য করেছি। আমি একসময়ে কাঠ কয়লা, আলকাতরা, বাটা হলুদ, ফুলের রঙ হাতের কাছে যা পাই, তা দিয়ে ছবি আঁকতে শুরু করেছিলাম। যেহেতু আমার অর্থসংকট যাচ্ছিলো, সেজন্য এক ছবি তিন-তিনবার কিনতে তাকে রাজি করিয়েছি।
Aug 10, 2026 11:13PM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
ঢাকা বিশ্বদ্যিালয়ের তিনটি প্রধান অবদানের একটি হল পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিতটি তৈরি করা। দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্বদান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প ও কর্মপন্থার দিকনির্দেশনা।
Aug 10, 2026 10:58PM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
আর পড়ার পড়ার কাজটি অইল অন্য রকম। আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়া ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে—বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কি না। আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভাণ্ডার সামান্য অইতে পারে, তথাপি যদি মনেমনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইরা নিবেন, আপনের পড়া অয় নাই।
Aug 10, 2026 08:45AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
রাজ্জাক সাহেবের প্রতি প্ৰাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি এথেন্স নগরীর তরুণেরা দলেদলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেতো।
Aug 10, 2026 08:44AM Add a comment
যদ্যপি আমার গুরু

Oyshi
Oyshi is starting
নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিলো। তিনি প্রায়ই বলতেন, বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারই নজরুলের মতো জনচিত্তে অমন আসন লাভ করতে পারেনি। তিনি প্রেমেন মিত্তিরের একটা কবিতার লাইন আবৃত্তি করলেন, বজ্র, বিদ্যুৎ আর ফুল এই তিনে নজরুল।
Aug 10, 2026 08:42AM Add a comment
যদ্যপি আমার গুরু

Robiul Islam
Robiul Islam is on page 100 of 110
Jun 17, 2026 11:31PM Add a comment
যদ্যপি আমার গুরু

« previous 1 3 4 5 6 7 8 9 19 20