,
Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Abul Hasan.

Abul Hasan Abul Hasan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-10 of 10
“ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!”
আবুল হাসান
“নিঃসঙ্গতা

অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!”
আবুল হাসান
“কারণ হৃদয় একটাই। বড় গতিপ্রিয় হয় এই বস্তু, বড় স্পর্শকাতর।
শুধায়, মনে আছে একবার বৃষ্টি নেমেছিল? সেই বৃষ্টির ফোঁটাকে মনে হয় তোমার পায়ের শব্দ
পাতার শব্দকে মনে হয় তোমার গাড়ীর আওয়াজ...”
আবুল হাসান
“অবশেষে জেনেছি মানুষ একা!
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!”
Abul Hasan, আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা
“ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ!
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না!”
Abul Hasan, আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা
“নোখের ভিতর নষ্ট ময়লা,
চোখের ভিতর প্রেম,
চুলের কাছে ফেরার বাতাস
দেখেই শুধালেম,

এখন তুমি কোথায় যাবে?
কোন আঘাটার জল ঘোলাবে?
কোন আগুনের স্পর্শ নেবে
রক্তে কি প্রব্লেম?”
আবুল হাসান, রাজা যায় রাজা আসে
“আমি ফিরব না আর, আমি কোনদিন
কারো প্রেমিক হবো না; প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ
আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হবো।”
Abul Hasan, আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা
“গোলাপের নীচে নিহত হে কবি কিশোর
আমিও ভবঘুরেদের প্রধান ছিলাম।”
Abul Hasan, আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা
“হে কবি কিশোর
আমারও অনেক স্বপ্ন শহীদ হয়েছে জীবনে কাঁটার আঘাত সয়েছি
আমিও ।
হৃদয়ে লুকানো লোহার আয়না ঘুরিয়ে সেখানে নিজেকে দেখেছি
পান্ডুর খুবই নিঃস্ব একাকী!
আমার পায়ের সমান পৃথিবী কোথাও পাইনি অভিমানে আমি
অভিমানে তাই
চক্ষু উপড়ে চড়াইয়ের মতো মানুষের পাশে ঝরিয়েছি শাদা শুভ্র পালক!”
আবুল হাসান, যে তুমি হরণ করো
“একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও
নইলে মানুষের দরোজায় টোকা দিলে কেন আজ দরোজা খোলে না?”
Abul Hasan, রাজা যায় রাজা আসে

All Quotes | Add A Quote