Discover new books on Goodreads
Meet your next favorite book
Tasfia
https://www.goodreads.com/tasfias
“কতোদিন দুপুরে ঘুমিয়ে পড়েছি, গ'লে গেছি আমাদের গ্রামের আঠালো মাটির মতো। নকশি কাঁথাটি যাদু-চাদরের মতো জড়িয়ে রেখেছে আমাকে। সন্ধ্যায় জেগে উঠে মনে হয়েছে এইমাত্র ভোর হলো। মুখ ধুতে হবে, ইস্কুলে যেতে হবে। মা বলতো, 'এখন বিআইন নারে, এখন সাঁইজের বেলা।' তখন মনে হতো ঘুম ভাঙলেই তো ভোর বেলা, ঘুম যখনি ভাঙুক। অমন ভোর আর কি ফিরে পাবো কোনো দিন!”
― ফুলের গন্ধে ঘুম আসে না
― ফুলের গন্ধে ঘুম আসে না
“সবাই চ'লে গেছে, ঘোলা হয়ে আছে আমাদের পুবপুকুরের টলটলে জল। ভীষণ বিষণ্ন দেখায় পুকুরটিকে। ঘন ঘোলা পানি শব্দ করে না, কলকল করে না, নিথরভাবে প'ড়ে থাকে। তাতে ভাসতে থাকে ছিঁড়েফাড়া কচুরিপানা - এদিকে ভাসে ওদিকে ভাসে। মনে হয় কাঁদে। ঘোলা জলে কচুরিপানার ছবি গেঁথে আছে আমার চোখে। যখন আমি এ-শহরে, শহরকে আমার অনেক সময় ঘোলাজলের পুকুর ব'লেই মনে হয়, কাউকে ঘুরতে দেখি একা একা - বিষন্ন, মলিন উস্কোখুস্কো, তখনি মনে পড়ে মানুষ নামার পরে পুবপুকুরের ঘোলাজলে ভাসমান জীর্ণ কচুরিপানাগুলোকে। এমন কচুরিপানা-মানুষ দেখেছিলাম আমি একাত্তুরের সাতাশে মার্চে। পঁচিশে মার্চের আক্রমণ ও ছাব্বিশে মার্চের সান্ধ্য আইনের পরে সাতাশে মার্চে ঢাকা শহরের মানুষেরা বেরিয়ে পড়েছিলো রাস্তায় - হাঁটছিলো, ভয় পাচ্ছিলো, নিরুদ্দেশ পথ চলছিলো, ঠিক যেনো আমাদের পুকুরে মানুষ নামার পরে ঘোলা জলে এলোমেলো ভাসমান ছিন্নভিন্ন কচুরিপানার দল।”
― ফুলের গন্ধে ঘুম আসে না
― ফুলের গন্ধে ঘুম আসে না
“মনোরমা পাশ ফিরে তাঁর শীর্ণ হাত বাড়িয়ে নাতনিকে জড়িয়ে ধরলেন । লোমচর্ম শরীরেও যে উত্তাপ থাকে তা দীপাবলীকে আশ্বস্ত করলো । তার মনে হলো বাইরের পুরুষদের সঙ্গে লড়াই করলেই যা পাওয়া যায়না নিজের মনের অন্ধকার সরালে তা পাওয়ার পথ পরিষ্কার হয় । সে মনোরমাকে আঁকড়ে ধরল । দীর্ঘ বয়সের ব্যবধান স্বত্তেও পরস্পর যেন একাত্ম ।”
―
―
“বারোটার সময় দাঁড়ালাম পেতলের ঘণ্টাটার পাশে। ওই ঘণ্টার শব্দ গুণে আমি ইস্কুলে যাই। কতো মধ্যরাতে ঘুম ভেঙে শুনেছি ওই ঘণ্টার দিগন্তের রহস্যবিভোর ধ্বনি। একজন দারোয়ান একটা বড় মুগুর দিয়ে দুটো-দুটো ক'রে ঘা দিলো। পৃথিবীতে বারোটা বাজলো, দুপুর হলো। সময়কে সেদিন আমরা বাজতে দেখলাম।”
― ফুলের গন্ধে ঘুম আসে না
― ফুলের গন্ধে ঘুম আসে না
“They don't hate you, my child. They hate what you were meant to become.”
― Children of Blood and Bone
― Children of Blood and Bone
Tasfia’s 2025 Year in Books
Take a look at Tasfia’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Tasfia
Lists liked by Tasfia





















































