Rifat Abser
https://www.goodreads.com/ashibish
“বালুচরে পানির দরকার হইলে টিউবওয়েল খুদিয়া তলদেশ হইতে পানি তুলিতে হয়। অবশিষ্ট পানি তলদেশে জমা থাকে। পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থও তেমনি চেকের টিউবওয়েলের মাধ্যমে পশ্চিম পাকিস্তান হইতে আনিতে হয়। উদ্বৃত্ত আর্থিক সেভিং তলদেশেই অর্থাৎ পশ্চিম পাকিস্তানেই জমা থাকে। এই কারণেই পূর্ব পাকিস্তানে ক্যাপিটাল ফর্মেশন হইতে পারেনাই।”
― আমার কিছু কথা
― আমার কিছু কথা
“দুর্ভাগ্যের বিষয় বাঙালীদের প্রকৃত 'শত্রু' বলিয়া চিত্রায়িত করা হইয়াছে, যাহাদের নিকট গেলে পশ্চিম পাকিস্তানী প্রতিনিধিরা নাকি 'হোস্টেজ' হিসাবে আটকা পড়িয়া যাইবে। জাতীয় পরিষদকে কষাইখানা আখ্যা দিয়া পরিষদের বাঙালী সদস্যদের প্রতি অযাচিত মন্তব্য করা হইয়াছে।”
― আমার কিছু কথা
― আমার কিছু কথা
“আমার নিজের একটা অসুবিধা হয়েছিলো। আমার অভ্যাস, নিজে দাড়ি কাটি। নাপিত ভাইদের বোধহয় দাড়ি কাটতে কোনোদিন পয়সা দেই নাই। ব্লেড আমার কাছে যা ছিলো শেষ হয়ে গেছে। ব্লেড কিনতে গেলে শুনলাম, ব্লেড পাওয়া যায়না। বিদেশ থেকে ব্লেড আনার অনুমতি নাই। পিকিংয়েও চেষ্টা করেছিলাম পাই নাই। ভাবলাম,তিয়েন শিং-এ নিশ্চয়ই পাওয়া যাবে। এত বড় শিল্প এলাকা ও সামুদ্রিক বন্দর! এক দোকানে বহু পুরানা কয়েকখানা ব্লেড পেলাম, কিন্তু তাতে আর দাড়ি কাটা যাবেনা। আর এগুলো কেউ কিনেও না। চীন দেশে যে জিনিস তৈরি হয়না, তা লোকে ব্যবহার করবে না।”
― অসমাপ্ত আত্মজীবনী
― অসমাপ্ত আত্মজীবনী
“আমাদের হাতে অস্ত্র নেই। কিন্তু পয়সা দিয়ে যে অস্ত্র কিনে দিয়েছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার নিরীহ মানুষদের হত্যা করার জন্য, আমার দুঃখী জনতার উপর চলছে গুলি।”
― আমার কিছু কথা
― আমার কিছু কথা
“পয়লা মার্চ হঠাৎ ঘোষণা করা হলো জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বাতিল। তারপরই বাংলাদেশের মানুষের সামনে উঁচিয়ে ধরা হলো মিলিটারির বন্দুক। নিরস্ত্র মানুষ, মজুর, শ্রমিক এবং ছাত্র ভাইয়েরা এই ঘোষণার প্রতিবাদ জানিয়েছিল, নির্বিচারে গুলি চালানো হয়েছে তাদের ওপর। গত সপ্তাহে যারা মারা গেছে তারা সব অমর শহীদ, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছে। এই শহীদদের 'দুষ্কৃতিকারী' আখ্যা দেয়া চূড়ান্ত মিথ্যা। প্রকৃত দুষ্কৃতিকারী তারাই যারা বাংলাদেশের মানুষের ওপর নির্লজ্জ সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে।”
― আমার কিছু কথা
― আমার কিছু কথা
Rifat’s 2025 Year in Books
Take a look at Rifat’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Rifat
Lists liked by Rifat










