Status Updates From অভিজিৎ নক্ষত্রের আলো
অভিজিৎ নক্ষত্রের আলো by
Status Updates Showing 1-30 of 52
Nabila Tabassum Chowdhury
is on page 110 of 111
"অমল, আ. হচ্ছে আমাদের নতুন জিনাকান। সে মহাকালের রূপ দেখেছে, তার কাছে ঐ দিনপঞ্জিরও কোনো মূল্য নেই। সে যেন ‘ক’ মহাবিশ্বের ঊর্ধ্বে।"
— Mar 13, 2026 01:35PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 109 of 111
"চল্লিশটা শব্দমাত্রা, চৌদ্দটা শব্দ উচ্চারণ করলে জিনাকান পাবে মেক্সিকোর রাজত্ব। কিন্তু জিনাকান শব্দগুলো উচ্চারণ করে না, কারণ ততদিনে জিনাকান মহাবিশ্বের ছক দেখেছে, জিনাকানের কাছে মানুষের তুচ্ছ আশা, নিরাশা বা দুর্যোগের আর মূল্য নেই, তার কাছে মানুষের দেশ ও জাতির কোনো অর্থ নেই, কারণ সে আজ আর কেউ নয়। তাই সে দৈবিক বাণী জানা সত্ত্বেও তা উচ্চারণ করে না, সে শুয়ে থাকে তার অন্ধকার কারাগারে, পাথরের মেঝেতে।"
— Mar 13, 2026 01:28PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 108 of 111
"মহাবিশ্বের অনিশ্চয়তা তত্ত্ব সবকিছুকে নিশ্চিতভাবে বুঝতে দেয় না, এটাও এক মহাজাগতিক ষড়যন্ত্র।"
— Mar 13, 2026 01:28PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 95 of 111
"‘ক’- মহাবিশ্বের কাহিনী অনেক সৃজনশীল কল্পনার মতোই পরিচিত অথচ সমস্ত সম্ভাব্য ঘটনার পরিধির বাইরে, যেখানে ইসাবেল, পীয়ের, ম্যাকিন্টায়ার আর স্কাইলসের অস্তিত্ব যুক্তি ও বিশ্বাসের প্রতিচ্ছেদে, সেখানে ‘ক’- মহাবিশ্ব বাস করে ঠাণ্ডা লড়াই, এফবিআই ও কিউবার এজেন্টদের সাথে।"
— Mar 13, 2026 01:27PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 85 of 111
"আমাদের টাইপ- ৩ সভ্যতা মহাবিশ্বে সব ধরনের প্রাণকে মূল্য দেয়। এর প্রধান কারণ হচ্ছে মহাবিশ্বে প্রাণের চিহ্ন বিরল, তাই আমরা প্রতিটি প্রাণ ও সভ্যতার নিজস্ব অভিব্যক্তিতে বাধা দিই না। কাজেই অন্য সভ্যতাকে বিলুপ্ত করে বা অধিকার করে আমাদের সভ্যতা প্রলম্বিত করা কখনই আমাদের উদ্দেশ্য হতে পারে না।"
— Mar 13, 2026 01:27PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 73 of 111
"একটা অলীক মহাবিশ্বের প্রতি আমার আনুগত্যে আশ্চর্য হলাম না, আমি জানি পরোক্ষভাবে সেটা ছিল ইসাবেলের স্মৃতির প্রতি আমার বিশ্বস্ততা।"
— Mar 13, 2026 01:26PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 61 of 111
"পরদিন কি-ওয়েস্টের সকালে সূর্য ঝলকাচ্ছিল ওপরে। একটা ধীর বাতাস বইছিল উত্তর থেকে, গতকালের উত্তাল সাগর ছিল শান্ত। রাতের প্রলয়ের চিহ্ন ছিল না, আমি ভাবি এটা কেমন করে সম্ভব, আমি ভাবি জীবন কি সত্যিই সমতা রাখে?"
— Mar 13, 2026 01:26PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 60 of 111
"হয়ত ইসাবেল প্রশ্ন করেছিল মানুষের বোধের ব্যাপারে। ভেবেছিলাম তার প্রশ্ন ছিল আরো সাধারণ— পৃথিবীর প্রাকৃতিক গঠন নিয়ে। মনে পড়ে উত্তর দিয়েছিলাম, পৃথিবীর মূল দুটি উপাদান হচ্ছে অক্সিজেন ও সিলিকন, আর পৃথিবীর কেন্দ্রে রয়েছে লোহার এক বিশাল গোলক।"
— Mar 13, 2026 01:25PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 60 of 111
"কিন্তু ইসাবেলের প্রশ্ন সেটা ছিল না। আমার সন্দেহ হয় ইসাবেলের প্রশ্ন ছিল আদি মানুষের মতো চিরন্তন, ইসাবেলের প্রশ্ন ছিল মানুষের জীবনের সঙ্কট নিয়ে। আজ এতদিন পরে যখন কাহিনী লিখছি তখন বাতাসে আন্দোলিত জলে অধরা প্রতিবিম্বের কম্পনের মতোই স্মৃতির রেশ আমার কাছে ইসাবেলের প্রশ্নকে অবোধ্য করে রাখে।"
— Mar 13, 2026 01:25PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 60 of 111
"গাড়িতে ইসাবেল আমাকে জিজ্ঞেস করেছিল, এই পৃথিবীটা কীভাবে তৈরি? হয়ত সেটা প্রশ্ন ছিল না, হয়ত সেটা ছিল স্বগতোক্তি, অথবা বা শেষ পর্যন্ত, অনেক কিছুর মিল সত্ত্বেও, তার আর আমার পৃথিবীর মধ্যে তফাৎ ছিল অনেক। কীভাবে তৈরি? আমি বলব প্রকৃতি দিয়ে, জীব দিয়ে।"
— Mar 13, 2026 01:25PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 49 of 111
"ইসাবেল বলে, পৃথিবীতে জীবন যেন ছোট ছোট গান, তার একটা কথা আছে, সুর আছে, তার পেছনে আছে অনেক লোকের বাজনা। কিছু গান চিরকালের মতো থেকে যায়, কিন্তু বেশির ভাগ গানই ইতিহাসে হারিয়ে গেছে।"
— Mar 10, 2026 09:04PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 49 of 111
"ইসাবেলের কথায় আমার মনে পড়ে এশারের আঁকা একটি ছবির কথা ‘উত্তরণ ও অবতরণ’, যেখানে পাদ্রি সাধুরা সারিবদ্ধ হয়ে সিঁড়ি দিয়ে নিচু একটি তলা থেকে উঁচু একটি তলায় উঠেছে, আবার উঁচুতলা থেকে যখন তারা ওপরে উঠছে তারা ফিরে আসছে আগের নিচুতলায়। ক্রমাগত উত্তরণের মাঝে রয়েছে অবতরণ, দৃষ্টিবিভ্রম। একটা অসম প্রেক্ষাপটকে ব্যবহার করে এশার একটা অসম্ভব ঘটনাকে সম্ভব করেছেন।"
— Mar 10, 2026 09:03PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 48 of 111
"এখন আমি বুঝি শত সূর্যের স্বপ্নের অর্থ। কবি রবার্ট ফ্রস্ট পৃথিবীর জন্য হিমশীতল পরিণতির চেয়ে বেছে নিয়েছিলেন এক অগ্নিতপ্ত মৃত্যু।"
— Mar 10, 2026 09:03PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 48 of 111
"অসংখ্য বিজ্ঞান কল্পকাহিনী লেখা হয়েছে এই রকম সমান্তরাল বিশ্ব সম্পর্কে। অথচ, আমি ভাবি, সমান্তরাল বিশ্ব থাকতে পারে আমাদের এই গতানুগতিকতার মাঝেই। অবোধ্য, অভিনব, অত্যাশ্চর্য অনেক কিছুকেই ভাবতে পারি সমান্তরাল মহাবিশ্বের। কতদিন আমার সঙ্গে দেখা হয়েছে এমন মানুষদের, যাদের ভেবেছি এই পৃথিবীর নয়!"
— Mar 10, 2026 09:03PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 47 of 111
"যাকে জানো না তাকে চেয়ো না।"
— Mar 10, 2026 09:02PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 46 of 111
"যে বিভিন্ন বিচ্ছিন্ন মহাবিশ্বের মধ্যে যাতায়াতের কথা অসঙ্কোচে বলতে পারে সে কি পুরোপুরি সুস্থ হতে পারে? বাস্তবতার বিভিন্ন ব্যাখ্যা আছে যে ব্যাখ্যায় গড়ে তোলা যায় নিজস্ব এমন জগৎ, যা কিনা কাজ করে ভিন্ন এক অলীক নিয়মে। হয়ত বা ইসাবেলের কাহিনী একটা রূপক মাত্র যার অন্তর্নিহিত অর্থ নিতান্তই সাধারণ যা কিনা আমাদের পৃথিবীরই অংশ।"
— Mar 10, 2026 09:02PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 43 of 111
"ইংরেজিতে একটা কথা আছে— suspension of belief— ছায়াছবি দেখতে গিয়ে আমাদের এটা করতে হয়, সাময়িকভাবে অনেক যুক্তিতর্ককে ভুলে যেতে হয়। suspension of belief হচ্ছে যুক্তিতর্কের প্রয়োগকে ছুটি দেয়া।"
— Mar 10, 2026 09:01PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 41 of 111
"টাইপ-৩ সভ্যতা একটা গ্যালাক্সির বিশালসংখ্যক নক্ষত্রের শক্তি আহরণ করতে পারে। সেই হিসেবে আমাদের সভ্যতা হচ্ছে টাইপ-০, যা কিনা অগ্রগতির প্রথম সোপানে দাঁড়িয়ে আছে। টাইপ-১ সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারে তার আবহাওয়া ও ভূমিকম্প, ভ্রমণ করতে পারে তার গ্রহের গভীরে, বাস করতে পারে সমুদ্রতলে। টাইপ-২ ছাড়িয়ে যাবে টাইপ-১ এর কীর্তিকে, নিয়ন্ত্রণ করবে সূর্যকে।"
— Mar 10, 2026 09:01PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 41 of 111
"ইসাবেল বলে, আমাদের সভ্যতা অতি প্রাচীন, কত প্রাচীন তা তোমাকে বলতে পারব না, সময়ের হিসাব আমরা হারিয়ে ফেলেছি। সময়কে জয় করতে গিয়ে আমরা এমন এক অতীতে ফিরে গেছি যার বর্বরতায় আমরা মোহমান।"
— Mar 10, 2026 09:00PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 40 of 111
"আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন হোস্টেলে আমার কক্ষসঙ্গী ছিল পদার্থবিদ্যার এক ছাত্র। মনে পড়ে তার কাছে আর এক বন্ধু আসত, যে দাবি করত যে সে মধ্যাকর্ষণ বল ও স্থান- কালের মধ্যে এমন একটা সম্পর্ক আবিষ্কার করেছে, যা আইনস্টাইনের দৃষ্টি এড়িয়ে গেছে। এ রকম অনেকেই আসত প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাদের আবিষ্কার বেশির ভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হতো।"
— Mar 10, 2026 09:00PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 27 of 111
"সে বলল, আপনার প্রশ্ন আপনার জন্য কি পীয়ের গুরুত্বপূর্ণ? আমি সে সম্বন্ধে নিশ্চিত নই, তবে মানুষের জীবন অপ্রত্যাশিত ঘটনায় ভরা। আপনি কি অপ্রত্যাশিত ঘটনা পছন্দ করেন না?
ভাবলাম নীল বাক্সের আবির্ভাব অপ্রত্যাশিত, পীয়ের অপ্রত্যাশিত, ইসাবেল অপ্রত্যাশিত। কেবল অপ্রত্যাশিত জিনিসই কি গুরুত্বপূর্ণ?"
— Mar 10, 2026 08:59PM
Add a comment
ভাবলাম নীল বাক্সের আবির্ভাব অপ্রত্যাশিত, পীয়ের অপ্রত্যাশিত, ইসাবেল অপ্রত্যাশিত। কেবল অপ্রত্যাশিত জিনিসই কি গুরুত্বপূর্ণ?"
Nabila Tabassum Chowdhury
is on page 22 of 111
"নিজেকে ভাবি যেন এক প্রাচীন যোগী যে বসে আছে এক পুরাতন ধ্যানে, গ্রীষ্ম ও শীত, বালি ও বরফের সীমানায়। পৃথিবীর শেষ প্রান্তে যেখানে শুরু হয়েছে মহাশূন্য, সেই সীমানায় আমার মন বিস্তৃত হয়ে যায় মহাবিশ্বের কালো অসীমতায়।"
— Mar 10, 2026 08:58PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 9 of 111
"কবরখানায় শুতে আমি অভ্যস্ত, মাটির নিচে যারা আছে তারা আমাকে কোনোদিন বিরক্ত করেনি।"
— Mar 10, 2026 08:57PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 4 of 111
"আমি বলি শেষাবধি সবই সম্ভাব্য, মহা-মহাবিশ্বের অসীমতার মাঝে অসম্ভব বলে কী কিছু থাকতে পারে?"
— Mar 10, 2026 08:56PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 4 of 111
"সেই লেখার সত্যতা যাচাই করবার ভার আমার নয়, কেবল এটুকু বলব আরণ্যকের বা অনীকের কাহিনী আমাকে বিস্মিত করেছে, মহাবিশ্বের উদাসীনতার মাঝে জীবনের সংবেদনশীল সচেতনতা যেমন আমাকে বিস্মিত করে। সম্ভাব্যতার বিচারে মহাবিশ্বের মাঝে আমাদের অস্তিত্ব যেমন এক বিরল কিন্তু সম্ভাব্য ঘটনা, আরণ্যকের কাহিনীও সেই রকম এক সম্ভবপর ঘটনা।"
— Mar 10, 2026 08:56PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 3 of 111
"বর্তমানের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, সময়ের বাস ছিল অতীতে। আমাদের জীবন হচ্ছে সেই হারিয়ে যাওয়া অতীতের এক বিচ্ছিন্ন ও অসম্পূর্ণ স্মৃতি বা প্রতিফলন।"
- হোর্হে লুই বোর্হেস
— Mar 10, 2026 08:55PM
Add a comment
- হোর্হে লুই বোর্হেস






