Status Updates From Ditar Ghori: দিতার ঘড়ি
Ditar Ghori: দিতার ঘড়ি by
Status Updates Showing 1-30 of 70
Nabila Tabassum Chowdhury
is 98% done
"'মহাবিশ্বের কোনো একক ইতিহাস নেই, মহাবিশ্বের মাঝে বিভিন্ন ইতিহাসের অসীমসংখ্যক সম্ভাবনার বাস্তবায়ন হয়তো হয়।'"
— Jan 06, 2026 05:51PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 97% done
"‘অবশ্যই। নক্ষত্রের অস্তিত্ব আমি অস্বীকার করছি না, তার বাস্তবতার রূপ নিয়ে আমি বলছি, সেই বাস্তবতার রূপ একমাত্র মানুষের চেতনার মধ্যেই প্রতিফলিত হয়। কারণ, প্রকৃতিতে রং বলে কিছু নেই। শব্দতরঙ্গ আছে কিন্তু শব্দ নেই, তড়িৎ-চুম্বকীয় বলের প্রভাব আছে কিন্তু স্পর্শ বলে কিছু নেই—এগুলো সবই আমাদের মস্তিষ্কের নিউরনের সংকেতের আদান-প্রদানের ফলে সৃষ্টি।'"
— Jan 06, 2026 05:50PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 97% done
"‘তার মানে এই নয় যে নক্ষত্ররা অলীক ছিল, যতক্ষণ না মানুষ পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং তার চেতনায় নক্ষত্রলোক প্রতিভাত হয়েছে মহাবিশ্বের অস্তিত্ব ছিল না। আমাদের শরীরের সমস্ত উপাদানই তো নক্ষত্রের মাঝে তৈরি, নক্ষত্র ছাড়া মানুষ এ পৃথিবীতে থাকত না,’ ত.২ বলে।"
— Jan 06, 2026 05:48PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 96% done
"আমরা প্রতিনিয়ত বাস্তবতাকে মূর্ত করি। আমার কাছে বস্তুর প্রকৃত রূপ বলে কিছু নেই। বস্তু নেই তা আমি বলছি না, বস্তু অবশ্যই আছে, কিন্তু তাকে বর্ণনা করার অস্ত্র আমাদের মস্তিষ্ক ঠিক করে দেয়।"
— Jan 06, 2026 05:48PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 94% done
"‘আমি ভুল করেছি। এই ভুল ফিরিয়ে নেওয়ার উপায় নেই। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ পথ বাছাই করে দেয়। কোনো কোনো সময় সেই সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে।’"
— Jan 06, 2026 05:47PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 92% done
"আদ্রিকা সমুদ্রতীরের ভেজা বালিতে পেছনে ফেলে আসা অসংখ্য পায়ের ছাপ দেখতে পায়। সব মানুষের পেছনেই এরকম পায়ের ছাপ থাকে, ভাবে সে। সব মানুষই ঘাড় ফিরিয়ে দিগন্তে হারিয়ে যাওয়া পদচিহ্ন দেখতে পায়। সব মানুষেরই শেষ পর্যন্ত চোখে জল থাকে। সব মানুষের মনেই অনেক প্রশ্ন থেকে যায়।"
— Jan 06, 2026 05:47PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 91% done
"'জীবনের কোন মুহূর্তটা সঠিক আর কোনটা নয়,তা সে মুহূর্তে কখনোই বোঝা সম্ভব নয়।শুধু ভবিষ্যতে দাঁড়িয়ে অতীতের খতিয়ান করা যেতে পারে,কিন্তু সে বিশ্লেষণও সঠিক হবে না।কারণ,ভবিষ্যতের আপনি বর্তমানের আপনি নন,বর্তমানের আপনার মৃত্যু ঘটছে প্রতিটি মুহূর্তে,নিজেকে শুধু একটা অস্পষ্ট স্মৃতির ক্রমাগত স্মরণে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে।সেই স্মৃতির বিলোপে বা সেই স্মৃতি-সম্বন্ধীয় অনুভূতির বিলোপে আপনার সমগ্রতার কিছু অংশের মৃত্যু হবে।'"
— Jan 06, 2026 05:46PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 91% done
"মানুষের কাজ মানুষ করে, সব কাজ মানুষ বুদ্ধি দিয়ে করে না। তার জীবনের সমস্ত কার্যকলাপের ব্যাখ্যা তার কাছে নেই। কোনো মানুষই তার প্রতিটি কাজকে সমর্থন করতে পারবে না।"
— Jan 06, 2026 05:44PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 90% done
"'মানুষের মন খুব জটিল, কোনো একটা নির্দিষ্ট সমাধান সমস্ত পরিস্থিতির জন্য কাজ করে না, আরাত্রিকের মতো মানুষের কাছে যান্ত্রিকেরাও ব্যর্থ হয়েছে,’"
— Jan 06, 2026 05:44PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 89% done
"'অনেকে বলে, আমি বৃদ্ধা হয়েছি, পৃথিবীতে যা দেখার দেখেছি, আর বেঁচে কী লাভ। আমি কী বলি জানেন? আমি বলি, প্রকৃতি আমাকে অনুভূতি দিয়েছে প্রকৃতিকে অনুভব করার জন্য। আমি যত দিন বেঁচে আছি, তত দিন এই সত্তায় সেই অনুভবকে প্রতিভাত করার মধ্যেই আমার জীবনের তৃপ্তি।'"
— Jan 06, 2026 05:44PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 89% done
"'আমাদের দৈনন্দিন জীবনেও সব সময়ই এ ধরনের নোঙর লাগে। সেই নোঙর কোনো মানুষ হতে পারে, কোনো দর্শন হতে পারে, কোনো শখ হতে পারে। মানুষকে তা এমন একটা শিকড় দেবে, যাকে অবলম্বন করে সে অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা রেখা টেনে বর্তমানকে বাঁচিয়ে রাখবে।'"
— Jan 06, 2026 05:43PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 88% done
"'প্রতিটি মুহূর্তে আপনার যে হৃৎস্পন্দন, আপনার ইচ্ছা, একমাত্র সেটাই সত্যি। অতীত অসত্য নয়, কিন্তু অতীত বাস্তবতার একটা স্মৃতিমাত্র, অতীত কোথাও বাস করে না। অতীতকে পরিতাপের বিষয় করলে বর্তমানের সত্যতাকে অস্বীকার করা হয়।’"
— Jan 06, 2026 05:43PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 81% done
"'কয়েক শ বছর আগে বিজ্ঞান গবেষণা ও যন্ত্রের বিরুদ্ধে সমতল ভূমিতে প্রথম যখন এক ধরনের অনুভূতি বাসা বাঁধে, তখন থেকেই সমতলের অবক্ষয় শুরু হয়। যান্ত্রিকেরা সমতল ভূমির ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত ছিল, তখন থেকেই তারা সমতলের ভবিষ্যতে যদি কোনো বিশেষ বিপদ হয়, তার থেকে পরিত্রাণের জন্য একটা উপায় খুঁজতে থাকে। তারা অসামান্য সৃজনশীল ছিল, তাদের সৃষ্ট করতে হয়েছিল এমন এক পদ্ধতি, যা শুধু চরম অবস্থাতেই প্রয়োগ করা যাবে।’"
— Jan 06, 2026 05:42PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 77% done
"মানুষের মনের সবচেয়ে গভীরে এক অন্ধকার বাস করে, সেই অন্ধকার মহাবিশ্বের আদি অন্ধকার, কারণ যে ইলেকট্রনসমষ্টি তাদের তড়িৎ সংযোগে মন আর স্মৃতির সৃষ্টি করে, সেই মন আর স্মৃতির বাইরে মহাবিশ্বের রূপ কী হতে পারে? এক বোধহীন অন্ধকার?"
— Jan 06, 2026 05:42PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 77% done
"ভরহীন তড়িৎ-চৌম্বকীয় ফোটন থেকে যেমন ভরসংবলিত কণা ও প্রতিকণা সৃষ্টি সম্ভব, তেমনি মস্তিষ্কের যে নিউরনসমষ্টি তড়িৎ-প্রবাহ দিয়ে তার এই চিন্তাকে সৃষ্টি করছে, সেই চিন্তাকে কি বস্তুতে পরিণত করা সম্ভব, যাকে বলা যাবে চেতনা-কণা?"
— Jan 06, 2026 05:41PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 76% done
"প্রত্যেক মানুষের জীবনেই একটা বড় মুহূর্ত আসে, একেকজনের জন্য একেকরকম, অনেকেই মুহূর্তটা ধরতে পারে না। বছরের পর বছর চলে যায়, তারপর একদিন হঠাৎ তাদের বোধোদয় হয়, জীবনের বড় মুহূর্তটা তারা পার করে এসেছে অনেক আগেই। কিন্তু অসিতোপল জানে, এর থেকে বড় মুহূর্ত তার জীবনে আর আসবে না।"
— Jan 06, 2026 05:41PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 73% done
"কিন্তু সে জানে, তার নিজের এই সাহস সহজাত নয়, বরং অনুশীলনপ্রাপ্ত। এই যুদ্ধই তাকে সাহসী করেছে।"
— Jan 06, 2026 05:40PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 72% done
"পৃথিবী অবশ্য এসবের ধার ধারে না। প্রকৃতি এসব ব্যাপারে নিরপেক্ষ, আর প্রকৃতি যখন আঘাত করে, সে শত্রু-মিত্রের বাছবিচার করে না।"
— Jan 06, 2026 05:40PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 71% done
"মানুষের সভ্যতা পিঁপড়েদের সভ্যতা থেকে জটিল, কিন্তু রাষ্ট্রবিপ্লবের ক্ষেত্রে, মাৎস্যন্যায়ের ক্ষেত্রে, আগ্রাসনের ক্ষেত্রে, প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যক্তিমানুষের মূল্য ও পদদলিত পিঁপড়ের মূল্য এক। মানুষের জটিল সভ্যতা সেখানে কোনো সাহায্যই করে না।"
— Jan 06, 2026 05:40PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 71% done
'আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে, সেই পদদলিত হাজার হাজার পিঁপড়ে তাদের মৃত কমরেডদের শোকে কাজ বন্ধ রাখে। এটাও এক ধরনের ডাইনোসর-যন্ত্র, অন্ধ যন্ত্র, তার সাফল্য শুধু টিকে থাকার মধ্যেই।"
— Jan 06, 2026 05:39PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 71% done
"রাষ্ট্রবিপ্লবের সময় ব্যক্তিমানুষের মূল্য থাকে না। পিঁপড়ের দল সভ্যতা গড়ে তোলে। হাজার হাজার পিঁপড়ে মানুষের পদদলিত হলেও আরও লাখ লাখ পিঁপড়ে পরবর্তী বংশের জন্য সবকিছু উৎসর্গ করে পিঁপড়ের প্রজাতিগুলোকে বাঁচিয়ে রাখে। এই হলো জীবনের ধর্ম, এই হলো পৃথিবীর বুকে জীবনের টিকে থাকার টিকিট।"
— Jan 06, 2026 05:39PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 69% done
"'অত্যাচার করা হচ্ছে এক ধরনের নেশা, যা মানুষকে গ্রাস করে অন্ধকারে ছুড়ে দেয়। সেখানে দর্শন, রাজনীতি, নৈতিকতা— কোনো কিছুই খাটে না। মানুষ এমন অন্ধকারে ভ্রমণ করে, যেখান থেকে কোনো মুক্তি নেই।’"
— Jan 06, 2026 05:38PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 63% done
"শেষাবধি সব মানুষই একে অপরের আত্মীয়। ভাবে, সবাই এসেছে সেই ক্যাম্পের আগুনের পাশ থেকে। তাদের মধ্যে কেউ হয়েছে চিতা, কেউ সমতলবাসী। তাদের মধ্যে কেউ হয়েছে পার্টিজান, কেউ দ্বিতীয় বাহিনী।"
— Jan 06, 2026 05:37PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 62% done
"মানুষের সভ্যতা কত উন্নত তা পৃথিবীর প্রাণীদের প্রতি তার আচরণের ওপর নির্ভর করে।"
— Jan 06, 2026 05:37PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 62% done
"‘সমতলবাসী প্রাণীকে সহজে বুঝতে পারে না। তাদের কাছে মানুষ ছাড়া অন্য প্রাণের তেমন মূল্য নেই,’ অনেকটা অভিমানে বলে দিতা। ‘সমতলবাসীকে তার জীবন বাঁচাতে সংগ্রাম করতে হয়, তাতে প্রাণিজগতের স্থান কোথায়?’"
— Jan 06, 2026 05:36PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 55% done
"চির আশাবাদী যারা, তাদের আশা কি প্রথমেই নির্বাপিত হয়?”
— Jan 05, 2026 07:24PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is 49% done
"সেই অর্থে ভৌতবিজ্ঞান নিয়ে যারাই চর্চা করবে, তারা সবাই কি সামাজিক প্রেক্ষাপটকে অস্বীকার করবে? কিন্তু বেশির ভাগ বিজ্ঞানীই সেটা করতে পারেনি। রাষ্ট্রের উদ্দেশ্যের সঙ্গে তারা সব সময়ই কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে। কোনো কোনো সময় সেই সংশ্লিষ্টতার উদ্দেশ্য ছিল শুভ, কিন্তু রাষ্ট্রনীতির সদা পরিবর্তনে সেই শুভ উদ্দেশ্য অনেক সময় হয়েছে অশুভ।"
— Jan 05, 2026 07:24PM
Add a comment


