আমার জানা মতে পুরো শুভ্র সিরিজটাই শেষ করেছিলাম। এই মাসটা ছিল ক্লাসিক লিটারেচারের জন্য, বেশ গম্ভীর গম্ভীর ভাব নিয়ে পড়েছিলাম। কিন্তু এখন হঠাৎ তিনটা বইয়ের গল্পই মাথা থেকে উধাও। একটাও মনে নেই। শুধু মনে আছে যে পড়েছিলাম। তাহলে লাভটা কী হলো?!!
যাই হোক, ঈদের ছুটিতে আবার শুরু থেকে পড়ব। বই ভুলে যাওয়ার সবচেয়ে ভালো সমাধান হলো আবার পড়া, এবং এইবারও ভুলে যাওয়া!
— May 22, 2026 10:51PM
Add a comment