Teerna Sinha
is currently reading
progress:
On page 4.
"মানসপুর। প্রতি অমাবস্যার রাতে একজন করে মেয়ে অদৃশ্য হয়, যাদের গায়ে অনেক গয়না। ঐ রাতে বাঘের গর্জন ও শোনা যায় একই রাতে।"
—
Jun 03, 2026 12:16PM
“আমরা তো অল্পে খুশি
আমরা তো অল্পে খুশি, কী হবে দু:খ করে?
আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।
চলে যায় দিন আমাদের অসুখে ধারদেনাতে
রাত্তিরে দুভায়ে মিলে টান দিই গঞ্জিকাতে।
সবদিন হয়না বাজার, হলে হয় মাত্রাছাড়া -
বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা।
কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে?
সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে।
আমরা তো অল্পে খুশি, কী হবে দু:খ করে?
আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।
মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুররাতে ;
খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে।
রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি,
বাপব্যাটা দুভায়ে মিলে সারা পাড়া মাথায় করি।
করি তো কার তাতে কী? আমরা তো সামান্য লোক।
আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক।”
―
আমরা তো অল্পে খুশি, কী হবে দু:খ করে?
আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।
চলে যায় দিন আমাদের অসুখে ধারদেনাতে
রাত্তিরে দুভায়ে মিলে টান দিই গঞ্জিকাতে।
সবদিন হয়না বাজার, হলে হয় মাত্রাছাড়া -
বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা।
কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে?
সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে।
আমরা তো অল্পে খুশি, কী হবে দু:খ করে?
আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।
মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুররাতে ;
খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে।
রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি,
বাপব্যাটা দুভায়ে মিলে সারা পাড়া মাথায় করি।
করি তো কার তাতে কী? আমরা তো সামান্য লোক।
আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক।”
―
“পিতৃশ্রাদ্ধ করতে প্রতাপ শেষবার গিয়েছিলেন মালখানগরে। প্রতাপ শক্ত চরিত্রের মানুষ, সবাই তাকে তেজস্বী পুরুষ হিসেবে মানে, কিন্তু সেবার তিনি খুব কান্নাকাটি করেছিলেন। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে পূর্বপুরুষদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল, মাটি থেকে উপড়ে তোলা হলো এক বর্ধিষ্ণু বৃক্ষের শিকড়। পূর্ববাংলার এই নদীময় প্রান্তর, এই মিষ্টি বাতাস, খেজুর রসের স্বাদের মতন ভোর, ঠাকুমার গল্পের আমেজমাখা সন্ধ্যা, এসব আর দেখা হবে না। এরপর থেকে কলকাতায় ভাড়াটে বাড়ির অন্ধকার ঘুপচি ঘরে চির নির্বাসন।”
― পূর্ব-পশ্চিম
― পূর্ব-পশ্চিম
“বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিও না।
কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ
পরিষ্কার করে।”
―
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিও না।
কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ
পরিষ্কার করে।”
―
Teerna’s 2025 Year in Books
Take a look at Teerna’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Polls voted on by Teerna
Lists liked by Teerna


























































