দারুণ লেখনী। লেখক ঐতিহাসিক উপন্যাস এবং নিরেট ইতিহাসের বইয়ের মাঝামাঝি একটা স্টাইলে এগিয়ে যাচ্ছেন। অতিরিক্ত তথ্যের বালাই নেই, আবার ড্রামাটিক সংলাপ বোঝাই কাহিনী বর্ণনা নেই। খুঁটিনাটি তথ্য, দিন-তারিখ-সন, নাম-ধাম-বংশপরিচয় যথাসম্ভব সংক্ষেপে বর্ণনা করেছেন তিনি; গুরুত্ব দিয়েছেন ঘটনার পটভূমি, বিবরণ এবং বিশ্লেষণে। একেবারে মোঙ্গলদের উত্থান থেকে শুরু করে এখন সালতানাতে এসে পৌঁছেছেন। সামনে নিশ্চয়ই আরও বহু রোমাঞ্চ অপেক্ষা করছে!
— Oct 21, 2022 09:47AM
Add a comment