Hamima Afroz Lopa > Recent Status Updates

Showing 1-22 of 22
Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa added a status update
লাইব্রেরি থেকে এনেছিলাম বইটা। কতদিন ধরে পড়েছিল বাসায়। কাল একটা এক্সাম আছে। তাই আজ সবকিছু বাদ দিয়ে এই বইটাই পড়া বাধ্যতামূলক। বলছিলাম শংকরের 'মানসম্মান' বইটির কথা। কিন্তু বাধ সাধলো কয়েকটি পৃষ্ঠা। লাইব্রেরি থেকে বই আনলে মাঝে মাঝে যা হয় আর কি। কয়েকটি পৃষ্ঠা পুরোপুরি গায়েব! পিডিএফ ও পেলাম না খুঁজে। কেউ পিডিএফ লিংক টা দিয়ে বাধিত করবেন? কিংবা হার্ডকপি যদি থাকে তাহলে ছবি তুলে পাঠালেও খুব উপকার হত। ধন্যবাদ।
Jan 02, 2020 07:57AM Add a comment

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa added a status update
লাইব্রেরি থেকে এনেছিলাম। কতদিন ধরে পড়েছিল বাসায়। কাল একটা এক্সাম আছে। তাই আজ সবকিছু বাদ দিয়ে এই বইটাই পড়া বাধ্যতামূলক। বলছিলাম শংকরের 'মানসম্মান' বইটি। কিন্তু বাধ সাধলো কয়েকটি পৃষ্ঠা। লাইব্রেরি থেকে বই আনলে মাঝে মাঝে যা হয় আর কি। পুরোপুরি গায়েব! পিডিএফ ও পেলাম না খুঁজে। কেউ পিডিএফ লিংক টা দিয়ে বাধিত করবেন? কিংবা হার্ডকপি যদি থাকে তাহলে ছবি তুলে পাঠালেও খুব উপকার হত।
Jan 02, 2020 07:53AM Add a comment

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is starting বাংলাভাষার সেরা রূপকথা
ছোটবেলার প্রিয় একটি বই ছিল। এতদিন বাদে দেখা যাক পড়তে কেমন লাগে !!
Oct 19, 2018 07:25AM Add a comment
বাংলাভাষার সেরা রূপকথা

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is starting পথের পাঁচালী (অপুর পাঁচালী #1)
‘আম আঁটির ভেঁপু’ ছোটবেলায় যে কতবার পড়েছি তার হিসাব নেই…বারবার পড়ে মন্ত্রমুগ্ধ হবার পর ‘পথের পাঁচালী’ ও পড়া হয়েছে কয়েক বার…এত প্রিয় বই এতবার করে পড়েছি, কিন্তু এখন আর পড়াই হয় না…বই পড়াই ভুলে গিয়েছি এখন…এতবার পড়ার পরও মনে হচ্ছে প্রথমবার পড়ছি...প্রিয় বই কখনও পুরানো হয় না...আর বিভূতি’র লেখা মানেই তো এমন...
Mar 18, 2018 12:39PM Add a comment
পথের পাঁচালী (অপুর পাঁচালী #1)

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is starting তিন গোয়েন্দা (তিন গোয়েন্দা, #১)
টানা এক্সাম দিতে দিতে বিরক্ত...তাই এত বছর পরে স্কুলবেলার মত আবার শুরু করলাম...কী সুন্দর দিন ছিল তখন...!!!
Feb 13, 2018 09:38AM Add a comment
তিন গোয়েন্দা (তিন গোয়েন্দা, #১)

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is on page 15 of 219 of আর এক আশাপূর্ণা
আমি চিরদিনই চার দেওয়ালের মধ্যে বন্দী। একেই তো খুব রক্ষণশীল বাড়ীর মেয়ে আবার প্রায় তেমন রক্ষণশীল বাড়ীর বৌও। চল্লিশ বছর বয়স পর্যন্ত কেউ জানতো না আসলে ‘আশাপূর্ণা দেবী’ কে? ওটা কোনো পুরুষ লেখকের ছদ্মনাম নয়তো? পরে যখন বাইরের জগতে বেরিয়ে পড়ে সকলের সঙ্গে দেখা-টেখা হয়েছে, অনেকে বলেছেন, এই যেমন সজনীকান্ত দাস, প্রেমেন্দ্র মিত্র, ‘আমরা তো ভাবতাম ওটা বোধহয় একটা ছদ্মনাম। আসলে পুরুষের লেখা। এমন বলিষ্ঠ লেখা।’
Feb 23, 2017 06:37AM Add a comment
আর এক আশাপূর্ণা

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa added a status update
'Happy New Year' readers!!!

[image error]
Dec 31, 2016 08:39AM Add a comment

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa added a status update
'Happy New Year' readers!!!

[image error]
Dec 31, 2016 08:36AM Add a comment

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is on page 49 of 108 of পুবের সূর্য
গাছগুলো পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কিছু দূরে বালির বস্তার আড়ালে বসে আছে নেকড়ের দল। ওদের সামনে পাকিস্তানের পতাকা উড়ছে। একদিন এই পতাকাকে শ্রদ্ধা করতো বাবু, বহু আগে, যখন স্কুলে পড়তো। তারপর শ্রদ্ধাটা কেটে গিয়েছিলো। কিন্তু ঘৃণাও করেনি। আজ সে বুকের ভেতর প্রচন্ড ঘৃণা অনুভব করলো। ওই পতাকাটা যে বিজয় উল্লাসে উড়ছে এক বিশাল কবর প্রান্তরে, যে কোন সভ্য মানুষ ওটাকে ঘৃণা করবে। পাঞ্জাবি সৈন্যদের চোখের হিংস্র উল্লাসের ছায়া সেই পতাকায়।
Dec 14, 2016 08:19AM Add a comment
পুবের সূর্য

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is on page 31 of 112 of লীলা চিরন্তন
অনেক দিন পর আশাপূর্ণা দেবী'র কোন বই পড়ছিলাম...বরাবরের মত তাঁর সব উপন্যাসের মত এটাও পড়তে বেশ ভালো লাগছিল...কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায় গিয়ে...পড়তে গিয়ে দেখি মাঝে দুইটা পৃষ্ঠা নেই...পিডিএফ খোঁজা বৃথা জানার পরও খুঁজে দেখলাম এবং যথারীতি গুগলও আমাকে হতাশ করলো...পড়ার মাঝে এমন ঝঞ্ঝাট আসলেই খুব বিরক্তিকর...এমন একটি বই যেটার সফটকপি কিংবা হার্ডকপি কোনটাই কারও কাছে আছে বলেও মনে হচ্ছে না...:( :(
Apr 11, 2016 06:27AM Add a comment
লীলা চিরন্তন

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is reading পরবাস
প্রায় এক বছর ধরে চলতে থাকা রিডার'স ব্লক অবশেষে মনে হয় বিদায় জানাচ্ছে...^_^
Oct 22, 2015 11:32PM Add a comment
পরবাস

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is on page 20 of 205 of ছেঁড়া তার
শুরু করতে করতে আসলেই অনেক বেশি দেরি করে ফেললাম...কয়েকদিন থেকেই বইটা সাজানো ছিল টেবিলে...শুরু করতেই যাচ্ছিলাম...কিন্তু এর ভিতরই তিনি চলে গেলেন অনেক দূরে...তাঁর খুব বেশি বই পড়ার সৌভাগ্য এখনও হয়ে উঠে নি...'কাছের মানুষ' সিরিয়ালটি আর 'দহন' ফিল্মটি দেখে এই বই দুটি পড়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই...কিন্তু কে জানতো শুরু করার আগেই তিনি এভাবে চলে যাবেন...
May 14, 2015 06:57AM Add a comment
ছেঁড়া তার

Hamima Afroz Lopa
Hamima Afroz Lopa is on page 20 of 205 of ছেঁড়া তার
শুরু করতে করতে আসলেই অনেক বেশি দেরি করে ফেললাম...কয়েকদিন থেকেই বইটা সাজানো ছিল টেবিলে...শুরু করতেই যাচ্ছিলাম...কিন্তু এর ভিতরই তিনি চলে গেলেন অনেক দূরে...তাঁর খুব বেশি বই পড়ার সৌভাগ্য এখনও হয়ে উঠে নি...'কাছের মানুষ' সিরিয়ালটি আর 'দহন' ফিল্মটি দেখে এই বই দুটি পড়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই...কিন্তু কে জানতো শুরু করার আগেই তিনি এভাবে চলে যাবেন...
May 14, 2015 06:56AM Add a comment
ছেঁড়া তার

Follow Hamima Afroz's updates via RSS